AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

One Nation One Election Bill: এক দেশ, এক নির্বাচন বিল পেশের দিনও কেন কামাই? বিজেপির আতশ কাচে ২০ সাংসদ

BJP MPs: লোকসভায় শাসক জোট, এনডিএ-র মোট সাংসদ রয়েছে ২৯৩ জন। সেখানেই বিলের সপক্ষে ২৬৯টি ভোট পড়তেই আতশকাচের নীচে সাংসদরা। কেন কম ভোট পড়ল, তা নিয়েই চলছে তথ্য তালাশ। জানা গিয়েছে, গতকাল ২৪ জন এনডিএ সাংসদ অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে বিজেপি সাংসদই ২০ জন।

One Nation One Election Bill: এক দেশ, এক নির্বাচন বিল পেশের দিনও কেন কামাই? বিজেপির আতশ কাচে ২০ সাংসদ
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।Image Credit: PTI
| Updated on: Dec 18, 2024 | 1:23 PM
Share

নয়া দিল্লি: লোকসভায় পেশ হয়েছে এক দেশ, এক নির্বাচন বিল। পরের ধাপ, জেপিসি। এক দেশ, এক নির্বাচন বিল নিয়ে আলোচনার জন্য যুগ্ম সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। এদিকে, মঙ্গলবারের অধিবেশনে অনুপস্থিত থাকার জন্য ২০ সাংসদকে নোটিস পাঠাতে চলেছে বিজেপি। এমনটাই সূত্রের খবর।

লোকসভায় এক দেশ, এক নির্বাচন বিল পেশের আগেই তুমুল হট্টগোল হয়। বিরোধীরা কোনওভাবেই বিল পেশ করতে দিতে চাইছিল না। শেষ পর্যন্ত ভোটাভুটি হয়। বিলের সপক্ষে ভোট পড়ে ২৬৯। বিপক্ষে ১৮৯। এই নিয়ে বিরোধী সাংসদরা খোঁচা দিতেও ছাড়েনি। বিজেপি সাংসদরা, যারা গতকাল অধিবেশনে অনুপস্থিত ছিলেন, তাদের এবার শোকজ নোটিস পাঠাতে চলেছে দল।

লোকসভায় শাসক জোট, এনডিএ-র মোট সাংসদ রয়েছে ২৯৩ জন। সেখানেই বিলের সপক্ষে ২৬৯টি ভোট পড়তেই আতশ কাচের নীচে সাংসদরা। কেন কম ভোট পড়ল, তা নিয়েই চলছে তথ্য তালাশ। জানা গিয়েছে, গতকাল ২৪ জন এনডিএ সাংসদ অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে বিজেপি সাংসদই ২০ জন।

গুরুত্বপূর্ণ বিল, উপস্থিত থাকতে বলা হয়েছিল সকল বিজেপি সাংসদকে। হুইপও জারি করা হয়েছিল। তারপরও কেন সাংসদরা কামাই করলেন, তা নিয়েই এবার দলের তরফে নোটিস পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর।

কারা অনুপস্থিত ছিলেন?

জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গিরিরাজ সিং, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ ২০ জন। তাদের সকলকে নোটিস পাঠানো হচ্ছে। সাংসদরা নিজেদের অনুপস্থিতির কারণ জানিয়েছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?