AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Woman’s Body Chopped: শ্রদ্ধাকাণ্ডের ছায়া বেঙ্গালুরুতে, যুবতীর দেহ ৩০ টুকরো করে রাখা ফ্রিজে

Woman's Body Chopped: ২০২২ সালে দিল্লিতে ২৭ বছরের শ্রদ্ধা ওয়ালকারকে খুনের অভিযোগ ওঠে তাঁর প্রেমিক আফতাব আমিন পুনেওয়ালার বিরুদ্ধে। শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করা হয়েছিল। তারপর দেহের টুকরোগুলি নিকটবর্তী জঙ্গলে আফতাব ফেলে এসেছিলেন।

Woman's Body Chopped: শ্রদ্ধাকাণ্ডের ছায়া বেঙ্গালুরুতে, যুবতীর দেহ ৩০ টুকরো করে রাখা ফ্রিজে
প্রতীকী ছবি
| Updated on: Sep 22, 2024 | 2:27 AM
Share

বেঙ্গালুরু: নৃশংস। ভয়ানক। দিল্লির শ্রদ্ধা ওয়ালকার খুনের ছায়া এবার বেঙ্গালুরুতে। একটি ফ্ল্যাটের ফ্রিজের মধ্যে থেকে বছর ছাব্বিশের যুবতীর টুকরো টুকরো দেহাংশ উদ্ধার হল। যুবতীর দেহ ৩০ টুকরো করে ফ্রিজে রাখা হয়েছিল। দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেওয়ার পর দেহের টুকরোগুলি উদ্ধার হয়।

বেঙ্গালুরুর বালিকাভাল এলাকায় এক কামরার ওই ফ্ল্যাটে থাকতেন যুবতী। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ানোয় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। বেঙ্গালুরু পশ্চিমের অতিরিক্ত পুলিশ কমিশনার সতীশ কুমার বলেন, “দেখে মনে হচ্ছে, দেহের টুকরোগুলি বেশ কয়েকদিন ওই ফ্রিজে রয়েছে। মৃতের পরিচয় জানা গিয়েছে। যুবতী বেঙ্গালুরুতে থাকতেন। তবে তাঁর বাড়ি অন্য রাজ্যে।”

প্রাথমিক তদন্তের পর আরও তথ্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। দেহের টুকরো উদ্ধারের পরই ঘটনাস্থলে আসে ডগ স্কোয়াড ও ফিঙ্গারপ্রিন্ট টিম। ফরেনসিক দলকে ডাকা হয়েছে বলে সতীশ কুমার জানান। কে বা কারা এই খুনে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তবে বেঙ্গালুরু পশ্চিমের অতিরিক্ত পুলিশ কমিশনার নিশ্চিত করেন, ঘটনাটি এদিন ঘটেছে। তা আগেই হয়েছে।

২০২২ সালে দিল্লিতে ২৭ বছরের শ্রদ্ধা ওয়ালকারকে খুনের অভিযোগ ওঠে তাঁর প্রেমিক আফতাব আমিন পুনেওয়ালার বিরুদ্ধে। শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করা হয়েছিল। তারপর দেহের টুকরোগুলি নিকটবর্তী জঙ্গলে আফতাব ফেলে এসেছিলেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?