AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Court on Relation: ‘ভালবাসা’ই জিতল আদালতে, অব্যাহতি পেলেন ধর্ষণে অভিযুক্ত

Love Relation: ২০২০ সালের অগস্ট মাসের ঘটনা। কিশোরীর বাবা অভিযোগে জানান, তাঁর মেয়ে বই আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিল। এরপর আর ফিরে আসেনি। এরপর তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন। কিশোরীকে খুঁজে বের করে পুলিশ।

High Court on Relation: 'ভালবাসা'ই জিতল আদালতে, অব্যাহতি পেলেন ধর্ষণে অভিযুক্ত
প্রতীকী ছবিImage Credit: GFX- TV9 Bangla
| Updated on: Jan 13, 2024 | 1:32 PM
Share

মুম্বই: এক ১৩ বছরের কিশোরী উধাও হয়ে যাওয়ার পর উদ্বেগ নিয়ে থানায় ছুটেছিলেন বাবা। এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও দায়ের হয়। ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় ২৬ বছরের অভিযুক্ত যুবককে। আদালতে পৌঁছয় সেই মামলা। কিন্তু কিশোরীর বয়ানই ঘুরিয়ে দেয় সব অভিযোগ। সে তো বলছে অন্য কথা। তার বয়ানে ধর্ষণের অভিযোগের ভিত্তি খুঁজে পায়নি আদালত। তাই ধর্ষণের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিযুক্তকে। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের পর্যবেক্ষণ, ‘এটা ভালবাসা ছাড়া আর কিছুই নয়।’

বিচারপতি উর্মিলা যোশী-ফালকে বলেন, “এ ক্ষেত্রে যৌন সম্পর্ক তৈরি হয়েছিল ভালবাসা থেকেই। এখানে কেউ কাউকে বাধ্য করেনি। লালসা থেকেও কোনও কাজ করা হয়নি। এমনকী কিশোরীও তার বয়ানে তেমন কোনও অভিযোগ করেনি।”

২০২০ সালের অগস্ট মাসের ঘটনা। কিশোরীর বাবা অভিযোগে জানান, তাঁর মেয়ে বই আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিল। এরপর আর ফিরে আসেনি। এরপর তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন। কিশোরীকে খুঁজে বের করে পুলিশ। তখনই জানা যায়, ওই কিশোরী এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। কিশোরী পুলিশকে জানায়, অভিযুক্ত যুবক তাকে বিয়ে করা প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে কারণেই বাড়ি থেকে টাকা-গয়না নিয়ে পালিয়ে গিয়েছিল সে। বাড়ি থেকে দূরে গিয়ে আশ্রয় নেয় তারা। এরপরই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা।

বিচারপতি উল্লেখ করেছেন, কিশোরী তার বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে ওই যুবকের সঙ্গে সম্পর্কের কথা। আদালতের পর্যবেক্ষণ, ওই কিশোরী বিভিন্ন জায়গায় যুবকের সঙ্গে থেকেছে। তবে তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, এমন অভিযোগ করেনি। তার থেকেই প্রমাণিত হয় যে, বাধ্য হয়ে নয়, ভালবেসেই একসঙ্গে থেকেছিলেন তাঁরা। বাড়ি থেকে পালিয়ে যাওয়া কিশোরীর প্রেমের গল্প এ দেশে কম নেই। এমন ঘটনা প্রায়ই সামনে আসে। অনেক ক্ষেত্রে ভুল অভিযোগ সামনে আসে। সে ক্ষেত্রে আদালতের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন