What India Thinks Today 2026: ভারতের ভবিষ্যৎ কেমন হবে? WITT-র মঞ্চে আলোচনায় বসবেন তাবড় তাবড় মুখ

WITT Summit 2026: হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-র চতুর্থ সংস্করণে এবারের থিম ‘ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ (India & The World)। এই সম্মেলনে যেমন দেশের নীতি নির্ধারকরা উপস্থিত থাকবেন, তেমনই শিল্প-বাণিজ্যের শীর্ষ কর্তারাও হাজির হবেন। 

What India Thinks Today 2026: ভারতের ভবিষ্যৎ কেমন হবে? WITT-র মঞ্চে আলোচনায় বসবেন তাবড় তাবড় মুখ

|

Mar 22, 2026 | 7:25 PM

নয়া দিল্লি: দেশের কণ্ঠ যারা, যারা গড়ছে ভারতের ভবিষ্যৎ, তাদেরকে মঞ্চ করে দিচ্ছে টিভি৯ নেটওয়ার্ক। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সামিট ২০২৬-র আয়োজন করেছে টিভি৯ নেটওয়ার্ক। এটি “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” (What India Thinks Today)-র চতুর্থ সংস্করণ। আগামী ২৩ ও ২৪ মার্চ রাজধানী দিল্লিতে এই সম্মেলন আয়োজিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে তৃতীয়বার WITT-তে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-র চতুর্থ সংস্করণে এবারের থিম ‘ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ (India & The World)। এই সম্মেলনে যেমন দেশের নীতি নির্ধারকরা উপস্থিত থাকবেন, তেমনই শিল্প-বাণিজ্যের শীর্ষ কর্তারাও হাজির হবেন।

‘ভ্যালু ভার্সেস ভ্যালুয়েশন: বিল্ডিং দ্য বিজনেস কেস’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন TiE Delhi NCR-র এগজেকিউটিভ ডিরেক্টর উপাসনা শর্মা, গ্যাবিট (Gabit)-র সহ প্রতিষ্ঠাতা অপর্ণা শাহি, স্কাই এয়ার মোবিলিটি (Skye Air Mobility)-র প্রতিষ্ঠাতা তথা সিইও অঙ্কিত কুমার, ফান্ডামেন্টাম ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরের সহ-প্রতিষ্ঠাকা আশীষ কুমার।

আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনার সেশন হতে চলেছে “এনার্জি কাউন্ড্রাম-ইন্ডিয়াজ ওয়ে আউট”। এই আলোচনায় অংশ নেবেন  TERI-র ডিরেক্টর জেনারেল ডঃ বিভা ধাওয়ান, এএম গ্রিনের চিফ টেকনোলজি অফিসার ও এগজেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডঃ এসএসভি রামাকুমার, ডিসিএম শ্রীরাম লিমিটেডের ডিরেক্টর কেকে শর্মা ও টেক মাহিন্দ্রার চিফ সাসটেইনেবিলিটি অফিসার সন্দীপ চন্দনা।

হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সামিট ২০২৬-র আরেকটি চিত্তাকর্ষক আলোচনার সেশন হতে চলেছে ‘দ্য গ্রিন পিভট’ (The Green Pivot)। এতে অংশ নেবেন স্বচ্ছ বায়ো সলিউশনের চেয়ারম্যান প্রবীণ পরাপতি, আইপিই গ্লোবালের সেক্টর হেড ডঃ বিভা ধাওয়ান ও অবিনাশ মোহান্তি।

Follow Us