নাগরিকত্ব যাবে না কোনও ধর্মেরই, কী রয়েছে ছয় দফা CAA বিজ্ঞপ্তিতে?
CAA Notification: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি ওয়েবসাইটে সিএএ কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করা হল। মাত্র ৬ পয়েন্টে সিএএ কী, কেন এই আইন প্রবর্তন করা হয়েছে, এই আইন সংক্রান্ত ভ্রান্ত ধারণা, কেন আইনটি কার্যকর করতে দেরি হল - সমস্ত বিষয় স্পষ্টভাবে জানিয়েছে সরকার। অমিত শাহর মন্ত্রকের জারি করা বিবৃতিতে ঠিক কী বলা হয়েছে? দেখে নিন -

নয়া দিল্লি: অবশেষে প্রতীক্ষার অবসান। লোকসভা নির্বাচনের ঠিক আগে, সোমবার (১১ মার্চ) দেশ জুড়ে সিএএ অর্থাৎ নাগরিকত্ব (সংশোধনী) আইন কার্যকর করল মোদী সরকার। লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর করা হবে বলে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি ওয়েবসাইটে সিএএ কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করা হল। মাত্র ৬ পয়েন্টে সিএএ কী, কেন এই আইন প্রবর্তন করা হয়েছে, এই আইন সংক্রান্ত ভ্রান্ত ধারণা, কেন আইনটি কার্যকর করতে দেরি হল – সমস্ত বিষয় স্পষ্টভাবে জানিয়েছে সরকার। অমিত শাহর মন্ত্রকের জারি করা বিবৃতিতে ঠিক কী বলা হয়েছে? দেখে নিন –
• ভারতের ৩টি প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে যারা ভারতে এসেছেন এবং ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নিয়েছেন যে উদ্বাস্তুরা, তাদের ভারতীয় নাগরিকত্বের অধিকার দেওয়ার আইন হল নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯।
– এই ৩ দেশ হল আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ।
– নাগরিকত্ব দেওয়া হবে এই তিন দেশ থেকে আসা ৬ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের। এই ছয় সম্প্রদায় হল – হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান।
• প্রধান বিষয়গুলি
– পুনর্বাসন এবং নাগরিকত্বের আইনি বাধা দূর করে
– কয়েক দশক ধরে নির্যাতিত উদ্বাস্তুদের একটি মর্যাদাপূর্ণ জীবন প্রদান করে
– নাগরিকত্বের অধিকারের মাধ্যমে তাদের সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক পরিচয় রক্ষা হবে
– একই সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, অবাধ চলাচল, সম্পত্তি কেনার মতো অধিকার পাবে
• নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ছড়িয়ে থাকা ভুল ধারণাগুলি –
– এটি নাগরিকত্ব দেওয়ার আইন, সিএএ-র মাধ্যমে কোনও পরিস্থিতিতেই নাগরিকত্ব হারাবেন না কোনও ভারতীয় নাগরিক, তৈা তিনি যে ধর্মেরই হোন না কেন
– এই আইন শুধুমাত্র সেইসব লোকদের জন্য যাদের বছরের পর বছর ধরে উৎপীড়ন সহ্য করতে হয়েছে এবং যাদের বিশ্বে ভারত ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই
• ভারতের সংবিধান আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে ধর্মীয় কারণে উদ্বাস্তুদের মৌলিক অধিকার দেওয়ার অধিকার দিয়েছে এবং এ ধরনের উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া যায়।
• কোভিড মহামারীর কারণে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করতে দেরি হয়েছে। কিন্তু এখন আমরা এটি কার্যকর করছি…
• আমরা আমাদের ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ইশতেহারে বলেছিলাম, “আমরা প্রতিবেশী দেশগুলিতে নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য নাগরিকত্ব সংশোধনী বিল কার্যকর করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।”
– আজ সংবিধানের চেতনার সঙ্গে এই প্রতিশ্রুতি পূরণ হয়েছে।
