AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: পোর্ট ব্লেয়ার এবার শ্রী বিজয়পুরম, নাম পরিবর্তনের বড় কারণ জানালেন শাহ

Amit Shah: কেন শ্রী বিজয়পুরম নাম রাখা হচ্ছে, তারও কারণ ব্যাখ্যা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, দেশের স্বাধীনতার লড়াই এবং সেই লড়াইয়ে আন্দামান ও নিকোবরের যোগদানের স্মৃতিকে তুলে ধরে এই নাম।

Amit Shah: পোর্ট ব্লেয়ার এবার শ্রী বিজয়পুরম,  নাম পরিবর্তনের বড় কারণ জানালেন শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
| Updated on: Sep 13, 2024 | 6:15 PM
Share

নয়াদিল্লি:  কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। পোর্ট ব্লেয়ার হচ্ছে শ্রী বিজয়পুরম। শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তনের কারণ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, দেশের পরাধীনতার সব প্রতীককে বদলানোর সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই প্রেরণায় পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পোর্ট ব্লেয়ারের নাম রাখা হচ্ছে শ্রী বিজয়পুরম।

কেন শ্রী বিজয়পুরম নাম রাখা হচ্ছে, তারও কারণ ব্যাখ্যা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, দেশের স্বাধীনতার লড়াই এবং সেই লড়াইয়ে আন্দামান ও নিকোবরের যোগদানের স্মৃতিকে তুলে ধরে এই নাম। এই দ্বীপের সঙ্গে স্বাধীনতার ইতিহাস জড়িয়ে। চোল সাম্রাজ্যের সময় নৌসেনা বন্দর ছিল এই দ্বীপ। আজ দেশের সুরক্ষা ও বিকাশকে গতি দিতে প্রস্তুত এই দ্বীপ।

নেতাজি সুভাষচন্দ্র বসু প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, এই দ্বীপে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। আবার এই দ্বীপের সেলুলার জেলে বীর সাভারকার-সহ অন্য স্বাধীনতা সংগ্রামীরা বন্দি ছিলেন। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই দ্বীপেরই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?