AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Juice Jacking: কেন্দ্রের বড় সতর্কতা, মোবাইল চার্জ দেওয়ার সময় এই ভুল করলে পথে বসতে হবে!

Cyber Fraud: কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পাবলিক প্লেসে যেমন বিমানবন্দর, হোটেল, বাস স্ট্যান্ড, হোটেল, ক্যাফেতে একধরনের নতুন প্রতারণা শুরু হয়েছে। ইউএসবি চার্জিং পোর্টের মাধ্যমে ফোন হ্যাক করা হচ্ছে। সাইবার প্রতারকরা ইউএসবি চার্জিং স্টেশন থেকে ফোনে থাকা যাবতীয় তথ্য চুরি করে নিচ্ছে।

Juice Jacking: কেন্দ্রের বড় সতর্কতা, মোবাইল চার্জ দেওয়ার সময় এই ভুল করলে পথে বসতে হবে!
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Mar 30, 2024 | 3:10 PM
Share

নয়া দিল্লি: রাস্তাঘাটে সুবিধার জন্যই তৈরি করা হয়েছিল চার্জিং পোর্ট। কিন্তু সেই চার্জিং পোর্টেই ওৎ পেতে বসে রয়েছে বিপদ। এদিক থেকে ওদিক হলেই, এক মুহূর্তেই নিঃস্ব হয়ে যেতে পারেন আপনি। এবার জুস জ্যাকিং নিয়ে সতর্কবার্তা দিল কেন্দ্রীয় সরকারও। বিমানবন্দর থেকে শুরু করে রেল স্টেশন, বাস স্ট্যান্ডে, ক্যাফে ও হোটেলে চার্জিং পোর্ট ব্যবহার করা নিয়ে সতর্ক করল কেন্দ্র। দেশে ক্রমশ বাড়ছে ইউএসবি চার্জার স্ক্যাম। এই প্রতারণা থেকেই সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলল কেন্দ্র।

কী এই জ্যুস জ্যাকিং?

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পাবলিক প্লেসে যেমন বিমানবন্দর, হোটেল, বাস স্ট্যান্ড, হোটেল, ক্যাফেতে একধরনের নতুন প্রতারণা শুরু হয়েছে। ইউএসবি চার্জিং পোর্টের মাধ্যমে ফোন হ্যাক করা হচ্ছে। সাইবার প্রতারকরা ইউএসবি চার্জিং স্টেশন থেকে ফোনে থাকা যাবতীয় তথ্য চুরি করে নিচ্ছে। জ্যুস জ্যাকিংয়ের মাধ্যমে ফোনে একধরনের ম্যালওয়ার ইন্সটল করে দেওয়া হচ্ছে, যা সরাসরি প্রতারকদের ডিভাইসের সঙ্গে যুক্ত থাকে। এই ইউএসবি পোর্টগুলি যেহেতু সুরক্ষিত নয়, তাই এখান থেকে প্রতারকরা ম্যালওয়ারের মাধ্যমে তথ্য চুরি করে নিতে পারে।

কীভাবে সুরক্ষিত থাকবেন?

  • বাইরে ফোন-ল্যাপটপ চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। নিজস্ব পাওয়ার ব্যাঙ্ক বা কেবল ব্যবহার করুন।
  • মোবাইল, ল্যাপটপে সিকিউরিটি লক বসান।
  • অচেনা কোনও ডিভাইসের সঙ্গে নিজের ডিভাইস পেয়ার করাবেন না।
  • বাইরে একান্তই চার্জ দিতে হলে, মোবাইল বা ল্যাপটপ অফ করে চার্জ দিন।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের