AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manipur: ‘৮ মার্চের মধ্যে…’, ২ বছর পর অশান্ত মণিপুর নিয়ে বড় নির্দেশ দিল কেন্দ্র

Centre on Manipur: বর্তমানে মণিপুরে চলছে রাষ্ট্রপতি শাসন। গত মাসেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। রাষ্ট্রপতি শাসন জারির পর এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হল।

Manipur: '৮ মার্চের মধ্যে...', ২ বছর পর অশান্ত মণিপুর নিয়ে বড় নির্দেশ দিল কেন্দ্র
মণিপুর নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।Image Credit: PTI
| Updated on: Mar 01, 2025 | 3:33 PM
Share

ইম্ফল: মণিপুরের হিংসার দুই বছর হতে চলল। এখনও অশান্তির আঁচ নেভেনি। এরইমধ্যে মণিপুর নিয়ে বড় নির্দেশ কেন্দ্রের। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কড়া নির্দেশ দিলেন। কী সেই নির্দেশ? ফিরিয়ে দেওয়া হল জনগণের অধিকার। আগামী ৮ মার্চ থেকে মণিপুরে অবাধ চলাচলের ব্যবস্থা করতে হবে।

এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন, ৮ মার্চের মধ্যে মণিপুরের সব রাস্তায় অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। যদি কেউ পথ আটকায় বা বাধা দেয়, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।

মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যপাল অজয় ভাল্লা, মণিপুরের সরকারি আধিকারিক, সেনা ও প্যারামিলিটারির আধিকারিকরা।

বর্তমানে মণিপুরে চলছে রাষ্ট্রপতি শাসন। গত মাসেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। রাষ্ট্রপতি শাসন জারির পর এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হল।

বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “মণিপুরকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত পুরো নেটওয়ার্ককে শেষ করতে হবে।”

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য