AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shashi Shekhar Vempati: ‘সাজানো প্রতিবাদেরও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে’, রাহুলের বিক্ষোভ নিয়ে খোঁচা CBFC-র চেয়ারম্যানের

Shashi Shekhar Vempati Criticises Rahul Gandhi: এক্স হ্যান্ডলে শশীশেখর ভেমপতি লেখেন, "দৃশ্যনির্ভর রাজনীতির যুগ অনেক আগেই শেষ হয়েছে। ক্যামেরার সামনে প্রচারের জন্য সাজানো প্রতিবাদেরও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। ক্যামেরার নজর যখন অন্য কোনও আকর্ষণীয় ঘটনার দিকে ঘুরে যায়, তখন সেই প্রতিবাদের গুরুত্বও ফুরিয়ে যায়।"

Shashi Shekhar Vempati: 'সাজানো প্রতিবাদেরও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে', রাহুলের বিক্ষোভ নিয়ে খোঁচা CBFC-র চেয়ারম্যানের
নাম না করে রাহুল গান্ধীকে খোঁচা দিলেন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপার্সন শশীশেখর ভেমপতি
| Updated on: Oct 07, 2026 | 8:02 AM
Share

নয়াদিল্লি: কখনও ব্যারিকেডের উপর উঠে পড়ছেন। কখনও আকাশবাণী ভবনের ভিতরে ঢুকে পড়ছেন। গতকাল নয়াদিল্লিতে বিরোধী সাংসদদের বিক্ষোভর সময় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এমন ছবি সংবাদমাধ্যমের ক্যামেরায় বারবার ধরা পড়েছে। এই নিয়ে নাম না করে রাহুলকে খোঁচা দিলেন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপার্সন শশীশেখর ভেমপতি। তাঁর বক্তব্য, কৃত্রিমভাবে সঙ্কট তৈরি করলে সংবাদমাধ্যমের আলোচনায় জায়গা পেলেও নির্বাচনের ফলাফল বদলে যাবে, এমনটা হওয়ার সম্ভাবনা কম।

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন শশীশেখর ভেমপতি?

শশীশেখর ভেমপতি প্রসার ভারতীর প্রাক্তন সিইও। বর্তমানে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-র চেয়ারপার্সন তিনি। গতকাল নয়াদিল্লিতে বিরোধী সাংসদদের বিক্ষোভের পর রাহুলের নাম না করেই এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “দৃশ্যনির্ভর রাজনীতির যুগ অনেক আগেই শেষ হয়েছে। ক্যামেরার সামনে প্রচারের জন্য সাজানো প্রতিবাদেরও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। ক্যামেরার নজর যখন অন্য কোনও আকর্ষণীয় ঘটনার দিকে ঘুরে যায়, তখন সেই প্রতিবাদের গুরুত্বও ফুরিয়ে যায়।”

এরপরই বিদ্রুপের সুরে শশীশেখর লেখেন, “বয়স বেড়ে গিয়েছে, আর একের পর এক রাজ্যে নির্বাচনী রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারানোর আশঙ্কা সামনে এসে দাঁড়িয়েছে—তাই বংশানুক্রমিক রাজনীতির উত্তরাধিকারীর হতাশা ও মরিয়া মনোভাব বোঝা যায়। যেখানে কোনও সঙ্কটই নেই, সেখানে কৃত্রিমভাবে সঙ্কট তৈরি করলে হয়তো সংবাদমাধ্যমের আলোচনায় জায়গা পাওয়া যায়, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ট্রেন্ডও তৈরি হয়। কিন্তু তাতে নির্বাচনের ফলাফল বদলে যাবে, বিশেষ করে যেখানে ভোটের লড়াইয়ে সাফল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমনটা হওয়ার সম্ভাবনা কম।”

প্রসঙ্গত, গতকাল সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশন পর্যন্ত অভিযান করেন ইন্ডি জোটের সাংসদরা। মাঝপথে তাঁদের আটকে দেওয়া হলে, লাউডস্পিকার হাতে নিয়ে ব্যারিকেডের উপরে উঠে পড়েন রাহুল গান্ধী। অভিষেক বন্দ্যোপাধ্যায় -মহুয়া মৈত্রদের আটক করা হলেও, ঘুরপথে নির্বাচন কমিশনে পৌঁছনোর চেষ্টা করেন রাহুল। তারপর সোজা চলে যান আকাশবাণী ভবনে।

Follow Us