C Voter survey Iran-US War: চিন নাকি পাকিস্তান? ভারতের সবথেকে বড় শত্রু কে? কী বলছে সি-ভোটার সমীক্ষা?

Iran VS Israel war : সমীক্ষায় সাধারণ মানুষকে প্রশ্ন করা হয়েছিল, কোন দেশকে সবচেয়ে বেশি বিশ্বাস করা উচিত ভারতের? প্রশ্নের উত্তরও এসেছে বিভিন্ন। কেউ বলছেন রাশিয়া, কেউ বলছেন আমেরিকা। তবে, ভারতের সবথেকে বড় শত্রু কে? কী বলছে জনমত? বেশিরভাগ মানুষই মনে করছেন ভারতের জন্য সবথেকে বড় বিপজ্জনক হল চিন

C Voter survey Iran-US War: চিন নাকি পাকিস্তান? ভারতের সবথেকে বড় শত্রু কে? কী বলছে সি-ভোটার সমীক্ষা?
নরেন্দ্র মোদীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 05, 2026 | 1:17 PM

নয়াদিল্লি :  মধ্যপ্রাচ্যে এখনও যুদ্ধ চলছে। যুদ্ধের প্রভাব ভারতের ওপর কি পড়বে? চিন বা পাকিস্তান কি ভারতের জন্য বিপজ্জনক? যুদ্ধের সময় ভারতের বিদেশনীতি কী? এই ধরনের অনেক প্রশ্ন উঠছে। এবার এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য সি-ভোটার মার্চ মাসে একটি সমীক্ষার ব্যবস্থা করেছিল। এই সমীক্ষায় দেশের প্রতিটি রাজ্য এবং প্রতিটি জেলার মানুষকে কিছু প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে কী উত্তর দিয়েছে জনতা, জেনে নেওয়া যাক

কোন দেশকে সবচেয়ে বেশি বিশ্বাস করা উচিত ভারতের?

সমীক্ষায় সাধারণ মানুষকে প্রশ্ন করা হয়েছিল, কোন দেশকে সবচেয়ে বেশি বিশ্বাস করা উচিত ভারতের? প্রশ্নের উত্তরও এসেছে বিভিন্ন। কেউ বলছেন আমেরিকাকে বিশ্বাস করা উচিত। কেউ বলছেন রাশিয়াকে বিশ্বাস করা উচিত ভারতের। সমীক্ষায় দেখা গেল, মার্চের দ্বিতীয় সপ্তাহে প্রায় ৬৭ শতাংশ মানুষ মত প্রকাশ করে জানিয়েছেন ভারতের রাশিয়াকে বিশ্বাস করা উচিত। তৃতীয় ও চতুর্থ সপ্তাহে তা বেড়ে হয়েছে ৭৩ শতাংশ এবং ৭০ শতাংশ। অন্যদিকে, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে যথাক্রমে ১০, ১১ এবং ১৪ শতাংশ মানুষ মত প্রকাশ করে জানিয়েছেন আমেরিকাকে বিশ্বাস করা উচিত। আবার ২৩ শতাংশ, ১৬ শতাংশ এবং ১৬ শতাংশ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারেননি।

ভারতের জন্য সবচেয়ে বড় শত্রু কে?

ভারতের সবথেকে বড় শত্রু কে? মার্চ মাসের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে সমীক্ষা করা হয়। সেখানে দেখা গিয়েছে, দ্বিতীয় সপ্তাহে ৪১ শতাংশ, তৃতীয় সপ্তাহে ৪৪ শতাংশ এবং চতুর্থ সপ্তাহে ৪৪ শতাংশ মানুষের উত্তর পাওয়া গিয়েছে। তাঁরা মনে করেন, চিন ভারতের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে যথাক্রমে ৩০, ৩১ ও ৩৪ শতাংশ নাগরিক বলেছেন যে পাকিস্তান ভারতের জন্য বিপজ্জনক।

আপনি কি ভারতের বিদেশনীতিতে সন্তুষ্ট?

সমীক্ষায় জনগণকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁরা দেশের বিদেশনীতি নিয়ে সন্তুষ্ট কিনা। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে যথাক্রমে ২৭, ৩৩ ও ৩২ শতাংশ মানুষ সন্তুষ্ট ছিলেন। দ্বিতীয় সপ্তাহে ২৪ শতাংশ, তৃতীয় সপ্তাহে ২২ শতাংশ এবং চতুর্থ সপ্তাহে ২১ শতাংশ মানুষ কিছুটা সন্তুষ্ট ছিলেন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে যথাক্রমে ২৫, ২০ ও ২২ শতাংশ মানুষ অসন্তুষ্ট ছিলেন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে যথাক্রমে ১৮, ২০ ও ২০ শতাংশ মানুষ দ্বিমত পোষণ করেননি।

যুদ্ধের ফলে ভারতের কোন কোন এলাকা প্রভাবিত হবে?

সি-ভোটার সমীক্ষা বলছে, দেশের অর্থনীতিতে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে যথাক্রমে ৪৫, ৫০ ও ৪৭ শতাংশ মানুষ এই আশঙ্কা করেছেন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সপ্তাহের সমীক্ষা হিসেবে যথাক্রমে ১৬, ১৩ ও ১৬ শতাংশ মানুষ মনে করছেন বিদেশনীতি প্রভাবিত হবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ১১, ১৩ ও ১৩ শতাংশ মানুষ মনে করছেন রাজনীতি প্রভাবিত হবে। এ বিষয়ে কিছু বলতে পারেননি যথাক্রমে ১৮, ১৬ ও ১৫ শতাংশ।

Follow Us