AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: সুপ্রিম কোর্টের ক্যান্টিনে রান্না করেন বাবা, মেয়ে যাচ্ছেন বিদেশে পড়তে, প্রধান বিচারপতি দিলেন বড় উপহার

CJI DY Chandrachud: প্রজ্ঞার বাবা অজয় কুমার সামল সুপ্রিম কোর্টের ক্যান্টিনের রাঁধুনি। তাঁর মেয়ের এই সাফল্যের কথা জানতে পেরেই সপরিবারে অজয় কুমারকে আসতে বলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, "আমরা জানি এতদূর অবধি প্রজ্ঞা একাই সবকিছু সামলে এসেছে, তবে আমরা এইটুকু নিশ্চিত করব যে ও যা চায়, তাই যেন পায়।"

Supreme Court: সুপ্রিম কোর্টের ক্যান্টিনে রান্না করেন বাবা, মেয়ে যাচ্ছেন বিদেশে পড়তে, প্রধান বিচারপতি দিলেন বড় উপহার
প্রজ্ঞার সঙ্গে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। Image Credit: PTI
| Updated on: Mar 18, 2024 | 6:22 AM
Share

নয়া দিল্লি: ইচ্ছা থাকলেই উপায় হয়। এই কথাটা যে কতটা সত্যি, তা প্রমাণ হল আরও একবার। আমেরিকার নামকরা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর বা মাস্টার্স করার সুযোগ পেলেন প্রজ্ঞা। তাও আবার একটা নয়, দু-দুটো বিশ্ববিদ্যালয়ে। ভাবছেন এই প্রজ্ঞা কে? আইনে স্নাতক এক যুবতী সে। তাঁর বাবা কাজ করেন সুপ্রিম কোর্টে। তবে বিচারপতি বা আইনজীবী হিসাবে নয়, রাঁধুনি তিনি। তাঁর মেয়েই আমেরিকার দুই নামকরা বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ও ইউনিভার্সিটি অব মিশিগানে উচ্চশিক্ষার সুযোগ পেল শুধুমাত্র মেধার জোরে। প্রজ্ঞার এই সাফল্যকে সম্মান জানান ও উদযাপন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং অন্যান্য বিচারপতিরা।

বছর পঁচিশের প্রজ্ঞা আমেরিকার দুটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ পেয়েছে, তাও আবার স্কলারশিপে, এই কথা জানতে পেরেই আনন্দ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও অন্যান্য বিচারপতিরা। বুধবার শীর্ষ আদালতের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা লাউঞ্জে একত্রিত হন। সেখানে ডাকা হয় প্রজ্ঞা ও তাঁর মা-বাবাকে। প্রধান বিচারপতি প্রজ্ঞাকে উত্তরীয় পরিয়ে, ফুলের তোড়া ও বই উপহার দেন।

প্রজ্ঞার বাবা অজয় কুমার সামল সুপ্রিম কোর্টের ক্যান্টিনের রাঁধুনি। তাঁর মেয়ের এই সাফল্যের কথা জানতে পেরেই সপরিবারে অজয় কুমারকে আসতে বলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, “আমরা জানি এতদূর অবধি প্রজ্ঞা একাই সবকিছু সামলে এসেছে, তবে আমরা এইটুকু নিশ্চিত করব যে ও যা চায়, তাই যেন পায়। আমরা আশা করি ও উচ্চশিক্ষা শেষ করে দেশকে সেবা করতে ফিরে আসবে।”

প্রধান বিচারপতি প্রজ্ঞাকে সংবিধানের উপরে লিখিত তিনটি বই উপহার দিয়েছেন। প্রতিটি বই সুপ্রিম কোর্টের বিচারপতিদের সই করা। তবে শুধু প্রজ্ঞাকেই নয়, তাঁর মা-বাবার অক্লান্ত পরিশ্রমকেও সম্মান জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাঁদের শাল পরিয়ে সম্মানিত করা হয়।

প্রজ্ঞা জানিয়েছেন, তাঁর বাবা পেশাগত কারণে যেহেতু সারাদিন আইনজীবী ও বিচারপতিদের মাঝে থাকেন, তাঁর মুখ তাঁদের সাফল্য, পরিশ্রমের কাহিনি তাঁকে ছোটবেলা থেকে অনুপ্রাণিত করেছিল। সেই কারণেই সে-ও আইনকেই পেশা হিসাবে বেছে নিয়েছে। প্রজ্ঞাই তাঁর পরিবারের প্রথম আইনজীবী।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়