Rahul Gandhi: অমিত শাহকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন…মানহানি মামলায় রাহুল গান্ধীকে নিয়ে বড় রায় আদালতের

Rahul Gandhi Defamation Case: ২০১৮ সালে রাহুল গান্ধী কর্নাটকের বিধানসভা নির্বাচনের প্রচারের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই মন্তব্যের প্রেক্ষিতেই তৎকালীন বিজেপির জেলা সহ-সভাপতি বিজয় মিশ্র অপরাধমূলক মানহানির মামলা করেন ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায়।

Rahul Gandhi: অমিত শাহকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন...মানহানি মামলায় রাহুল গান্ধীকে নিয়ে বড় রায় আদালতের
নির্দোষ ঘোষণা করা হল রাহুল গান্ধীকে।Image Credit source: PTI

|

Oct 26, 2026 | 1:28 PM

লখনউ: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-কে নিয়ে করা মন্তব্যে মানহানি মামলা হয়েছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে। সেই মামলায় আজ নির্দোষ ঘোষণা করা হল রাহুল গান্ধীকে। উত্তর প্রদেশের সুলতানপুরের স্পেশাল এমপি-এমএলএ আদালত এই রায় দেয়। রায় ঘোষণার সময় রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন আদালতে।

২০১৮ সালে রাহুল গান্ধী কর্নাটকের বিধানসভা নির্বাচনের প্রচারের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই মন্তব্যের প্রেক্ষিতেই তৎকালীন বিজেপির জেলা সহ-সভাপতি বিজয় মিশ্র অপরাধমূলক মানহানির মামলা করেন ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায়।  ২০২৩ সালে রাহুল গান্ধীকে এই মামলায় সমনও পাঠানো হয়েছিল। তিনি আদালতে হাজিরা দেন এবং জামিন পান।

মামমলায় দুই পক্ষের বয়ান শোনার পর গত ১৩ অক্টোবর রায়দানের কথা থাকলেও, পরে তা পিছিয়ে ২৬ অক্টোবর করা হয়।

এ দিন আদালত যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে রাহুল গান্ধীকে নির্দোষ ঘোষণা করে। আদালত বলে যে রাহুল গান্ধীর মন্তব্য অবমাননাজনক ছিল না। এই রায় ঘোষণা করার পরই আদালত চত্বরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কংগ্রেসের কর্মী-সমর্থকরা।  কংগ্রেসের তরফে পোস্ট করে লেখা হয়, “সত্য একাই জয়ী হয়।”

Loading...
Unable to load recommendations.
Follow Us