AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vinesh Phogat: হরিয়ানায় ৩১ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, টিকিট পেলেন বিনেশ

Vinesh Phogat: ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের ফাইনালে উঠতে পারেননি বিনেশ। নিয়মের গেরোয় কোনও পদকও পাননি। রাজনীতি থেকে ভোট ময়দানে নেমেছেন বিনেশ। রাজনীতির ময়দানে তিনি কি বাজিমাত করবেন?

Vinesh Phogat: হরিয়ানায় ৩১ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, টিকিট পেলেন বিনেশ
কংগ্রেসের টিকিটে হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়ছেন বিনেশ ফোগাট
| Edited By: | Updated on: Sep 26, 2024 | 5:50 PM
Share

চণ্ডীগড়: হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আর মাসখানেকও বাকি নেই। বিজেপি ইতিমধ্যে ৬৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে। আর বুধবার রাতে কংগ্রেস প্রথম তালিকায় ৩১ প্রার্থীর নাম প্রকাশ করল। সেই তালিকায় রয়েছেন এদিনই কংগ্রেসে যোগ দেওয়া কুস্তিগির বিনেশ ফোগাট। বিনেশের সঙ্গে আর এক কুস্তিগির বজরম পুনিয়া কংগ্রেসে যোগ দিয়েছেন। তবে তাঁর নাম এদিনের তালিকায় নেই। তাঁকে সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের কার্যনির্বাহী চেয়ারম্যান করা হয়েছে।

বুধবার নয়াদিল্লি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন বিনেশ ও বজরং। শুক্রবার তাঁরা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। তার আগে দু’জনেই অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) স্পোর্টস পদ থেকে ইস্তফা দেন। তাঁদের পদত্যাগপত্র রেলের তরফে গ্রহণ করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে রেল সূত্রে খবর, সার্ভিস রুল অনুযায়ী, ইস্তফা গৃহীত না হলে ভোটে লড়তে পারবেন না দুই তারকা কুস্তিগির।

এদিন রাতে ৩১ প্রার্থীর যে তালিকা কংগ্রেস প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, জুলানা থেকে প্রতিদ্বন্বিতা করবেন বিনেশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা লড়বেন গরহি সাম্পলা-কিলোই আসনে। আর হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতি উদয় ভান প্রতিদ্বন্দ্বিতা করবেন হোদাল আসন থেকে। হরিয়ানায় মোট বিধানসভা আসন ৯০। আপের সঙ্গেও জোট নিয়ে আলোচনা চালাচ্ছে কংগ্রেস। রাজনীতির কারবারিরা বলছেন, সেকথা মাথায় রেখেই আপাতত এক-তৃতীয়াংশ আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস।

১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের ফাইনালে উঠতে পারেননি বিনেশ। নিয়মের গেরোয় কোনও পদকও পাননি। রাজনীতি থেকে ভোট ময়দানে নেমেছেন বিনেশ। রাজনীতির ময়দানে তিনি কি বাজিমাত করবেন? তা জানা যাবে ৮ অক্টোবর। ওইদিন হরিয়ানা বিধানসভা ফল ঘোষণা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
ব্যবসায়ী কল্যাণের বাড়িতে হঠাৎ ইডি, কী হল এমন?
ব্যবসায়ী কল্যাণের বাড়িতে হঠাৎ ইডি, কী হল এমন?
মোদীর মুখে উঠে এল বাংলার রসুন চাষিদের দুর্দশার কথা! দিলেন বড় বার্তা
মোদীর মুখে উঠে এল বাংলার রসুন চাষিদের দুর্দশার কথা! দিলেন বড় বার্তা
এই দেখুন 'ভয়ঙ্কর খেলা হবে' বলে বাইক বাহিনী পাড়ায় পাড়ায় ঢুকে কী করছে
এই দেখুন 'ভয়ঙ্কর খেলা হবে' বলে বাইক বাহিনী পাড়ায় পাড়ায় ঢুকে কী করছে
যেই না স্ট্রংরুম দেখতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী, অমনি...ভয়ঙ্কর ঘটনা
যেই না স্ট্রংরুম দেখতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী, অমনি...ভয়ঙ্কর ঘটনা
আসানসোলে রাজনৈতিক হিংসার বলি হননি কেউ,দাবি পুলিশের
আসানসোলে রাজনৈতিক হিংসার বলি হননি কেউ,দাবি পুলিশের
বিজেপি কর্মী শিবু রায়ের বাড়িতে পরপর বোমাবাজি, দেখুন...
বিজেপি কর্মী শিবু রায়ের বাড়িতে পরপর বোমাবাজি, দেখুন...
'...তখন পুলিশ খুলতে এলে মেরে ধরে এফআইআর করবে', মঞ্চ ছাড়লেন মমতা
'...তখন পুলিশ খুলতে এলে মেরে ধরে এফআইআর করবে', মঞ্চ ছাড়লেন মমতা
'যুবভারতীর ঘটনা দেশের ফুটবলের জন্য লজ্জার', মেসি নিয়ে TMCকে কটাক্ষ
'যুবভারতীর ঘটনা দেশের ফুটবলের জন্য লজ্জার', মেসি নিয়ে TMCকে কটাক্ষ
তৃণমূলের পতাকা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে পড়ার অভিযোগ
তৃণমূলের পতাকা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে পড়ার অভিযোগ
মগরাহাটে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা করছে বাইক বাহিনী?
মগরাহাটে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা করছে বাইক বাহিনী?