AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গাড়ির কাচ প্রায় ভেঙে ফেলেছিল! অশ্লীল অঙ্গভঙ্গি, প্রকাশ্য রাস্তায় ধর্ষণের হুমকি যুবতীকে

Harassment: এক যুবতী গাড়িতে যাচ্ছিলেন, মাঝ রাস্তায় ওভারটেক করে অটো। প্রায় ধাক্কা মেরে দিচ্ছিল অটো। তাই বিরক্ত হয়েই হর্ন বাজিয়েছিলেন যুবতী। অটোচালক কিছু না বললেও, গাড়ি সিগন্যালে দাঁড়াতেই অটো থেকে নেমে আসেন ২১-২২ বছরের এক যুবক।

গাড়ির কাচ প্রায় ভেঙে ফেলেছিল! অশ্লীল অঙ্গভঙ্গি, প্রকাশ্য রাস্তায় ধর্ষণের হুমকি যুবতীকে
এই যুবকই হুমকি দেয়।Image Credit: X
| Updated on: Sep 13, 2024 | 6:59 PM
Share

বেঙ্গালুরু: কলকাতা হোক বা বেঙ্গালুরু, অটোর দৌরাত্ব্য সর্বত্রই। গাড়ি ঘেষে ওভারটেক করেছিল অটো, সামনেও প্রায় দুটো গাড়িকে ধাক্কা মারছিল। এমন বেপরোয়াভাবে অটো চালানোয় বিরক্ত হয়ে গাড়ি থেকে হর্ন বাজিয়েছিলেন যুবতী। তাতেই তাঁকে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়তে হল… দিনে-দুপুরে প্রকাশ্য রাস্তায় ধর্ষণের হুমকি দেওয়া হল যুবতীকে। এমনকী, কুৎসিত অঙ্গভঙ্গি করেও দেখানো হল।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। এক যুবতী গাড়িতে যাচ্ছিলেন, মাঝ রাস্তায় ওভারটেক করে অটো। প্রায় ধাক্কা মেরে দিচ্ছিল অটো। তাই বিরক্ত হয়েই হর্ন বাজিয়েছিলেন যুবতী। অটোচালক কিছু না বললেও, গাড়ি সিগন্যালে দাঁড়াতেই অটো থেকে নেমে আসেন ২১-২২ বছরের এক যুবক।

সে যুবতীকে হুমকি দিতে থাকে, কুৎসিত ভাষায় আক্রমণ করে। শুধু তাই নয়, তাঁর মাকেও যৌনকর্মী বলে সম্মোধন করেন যুবক। কীভাবে ওই যুবতীর সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করবে, রাস্তায় দাঁড়িয়ে তার কুৎসিত বর্ণনাও দেয় যুবক।

যুবতীর দাবি, অভিযুক্ত যুবক তাঁর গাড়ির কাচ ভাঙার ও দরজা খোলারও চেষ্টা করেছিল। যুবতী ভিডিয়ো রেকর্ড করায় তাঁকে ধর্ষণ করে গোটা পরিবারকে খুন করারও হুমকি দেয়।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি