Cabinet Meeting: প্রধানমন্ত্রীর ‘সাশ্রয়ী’ বার্তার পর বৈঠকে বসছেন রাজনাথ সিং, আজই কি বড় কোনও সিদ্ধান্ত ঘোষণা হবে?

big government decision today: রবিবার একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে এক বছর সোনা কিনতে বারণ করেছেন। করোনাকালের মতো আবার ওয়ার্ক ফ্রম হোম  চালু করার পরামর্শ দিয়েছেন। পেট্রোল-ডিজেলের ব্যবহারও কমাতে বলেছেন।

Cabinet Meeting: প্রধানমন্ত্রীর সাশ্রয়ী বার্তার পর বৈঠকে বসছেন রাজনাথ সিং, আজই কি বড় কোনও সিদ্ধান্ত ঘোষণা হবে?
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 11, 2026 | 12:34 PM

নয়া দিল্লি: ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিপর্যস্ত অর্থনীতি। এই আবহে দেশবাসীকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। গতকাল প্রধানমন্ত্রীর বার্তার পর আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। আজই কি বড় কোনও সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার?

রবিবার একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে এক বছর সোনা কিনতে বারণ করেছেন। করোনাকালের মতো আবার ওয়ার্ক ফ্রম হোম  চালু করার পরামর্শ দিয়েছেন। পেট্রোল-ডিজেলের ব্যবহারও কমাতে বলেছেন। আপাতত বিদেশ ভ্রমণ ও ডেস্টিনেশন ওয়েডিং বন্ধ রাখতে বলেছেন। এই সবই পরামর্শ জ্বালানি সাশ্রয় ও দেশের অর্থ ভাণ্ডারকে শক্তিশালী করার জন্য বলেছেন। এরপরই আজ বিশেষ বৈঠকের ডাক।

জানা যাচ্ছে, যুদ্ধের কারণে বিপর্যস্ত অর্থনীতি নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। অবরুদ্ধ হরমুজ প্রণালী এবং তার প্রভাব দেশের কোন কোন ক্ষেত্রে পড়েছে, তা খতিয়ে দেখতেই বিশেষ মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে বসছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।

গতকাল প্রধানমন্ত্রীর আবেদনের পর পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরকার কোনও পদক্ষেপ করবে কি না, তা নিয়ে  জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, পেট্রোলিয়াম এবং জাহাজ মন্ত্রকের থেকে আলাদা করে ব্রিফিং নিচ্ছেন রাজনাথ সিং। এছাড়াও কোন কোন ক্ষেত্রে কী নতুন পদক্ষেপ করতে হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হচ্ছে বলে সূত্রের খবর।

Follow Us