Delhi Earthquake: কেঁপে উঠল মাটি, ঘর-অফিস ছেড়ে রাস্তায় নেমে এলেন বাসিন্দারা

Earthquake felt in Delhi: কেঁপে উঠল নয়া দিল্লি। শুক্রবার দিল্লি-এনসিআর এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাসিন্দারা ঘরবাড়ি ও অফিস ছেড়ে হুড়মুড়িয়ে রাস্তায় বেরিয়ে এসেছেন। সকলে আতঙ্কিত হয়ে পড়েছেন। বহুতলের বাসিন্দারা রাস্তায় নেমে এসেছেন।

Delhi Earthquake: কেঁপে উঠল মাটি, ঘর-অফিস ছেড়ে রাস্তায় নেমে এলেন বাসিন্দারা
দিল্লিতে ভূমিকম্পImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 03, 2026 | 10:20 PM

নয়া দিল্লি: কেঁপে উঠল নয়া দিল্লি। শুক্রবার দিল্লি-এনসিআর এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাসিন্দারা ঘরবাড়ি ও অফিস ছেড়ে হুড়মুড়িয়ে রাস্তায় বেরিয়ে এসেছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্র ৩.৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-র তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে  কম্পন অনুভূত হয় এবং এর উপকেন্দ্র ছিল হরিয়ানার ঝাজ্জর।

NCS-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।  যার অবস্থান অক্ষাংশ ২৮.৬৮° উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৬.৭২° পূর্ব। এই কম্পনের ফলে বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।

প্রসঙ্গত, গত  বৃহস্পতিবারও হরিয়ানা কেঁপে ওঠে। এপিসেন্টার সেই ঝাজ্জর। কম্পনের মাত্রা ছিল ৪.৪।  দিল্লি, নয়ডা, গুরুগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কম্পন অনুভূত হয়। দিল্লি সিসমিক জোন-৪-এর অন্তর্ভুক্ত ঝাজ্জর, এই এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

 

Follow Us