AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi excise policy case: নজিরবিহীন! এবার মদ কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত কেজরীবালের গোটা দল

Delhi excise policy case: মঙ্গলবার (১৪ মে), দিল্লি হাইকোর্টকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, দিল্লির মদ নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ পাচারের মামলায় অভিযুক্ত তালিকায় যুক্ত করা হবে আম আদমি পার্টিকে। কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি আদালতে জানিয়েছে এই মামলায় একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে।

Delhi excise policy case: নজিরবিহীন! এবার মদ কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত কেজরীবালের গোটা দল
ভগবন্ত সিং মানের সঙ্গে অরবিন্দ কেজরীবালImage Credit: PTI
| Updated on: May 14, 2024 | 3:37 PM
Share

নয়া দিল্লি: আবগারি কেলেঙ্কারি মামলায় শর্তাধীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কিন্তু এবার এই মামলায় ফাঁসতে চলেছে সামগ্রিকভাবে তাঁর দলই। মঙ্গলবার (১৪ মে), দিল্লি হাইকোর্টকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, দিল্লির মদ নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ পাচারের মামলায় অভিযুক্ত তালিকায় যুক্ত করা হবে আম আদমি পার্টিকে। কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি আদালতে জানিয়েছে এই মামলায় একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। তাতে অভিযুক্ত হিসেবে নাম থাকবে আম আদমি পার্টির। সম্ভবত, এই প্রথম ভারতে কোনও মামলায় আসামি করা হচ্ছে কোনও রাজনৈতিক দলকে। এর আগে, বহু রাজনৈতিক নেতা মামলার আসামি হয়েছেন। কিন্তু, গোটা দল অভিযুক্ত, এমন নজির নেই।

এর আগে এই মামলা.আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, দিল্লির প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করেছিল ইডি। সঞ্জয় সিংকে সম্প্রতি জামিন দেওয়া হয়েছে। ভোটের প্রচারে অংশ নেওয়ার জন্য জামিন দেওয়া হয়েছে কেজরীবালকেও।

Follow Us