AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

S Jaishankar: ‘রাষ্ট্রপুঞ্জকে আমায় বলে দিতে হবে না…’ নির্বাচন নিয়ে ‘উদ্বেগের’ কড়া জবাব বিদেশমন্ত্রীর

United Nation: লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখরের হয়ে প্রচারে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই রাষ্ট্রপুঞ্জের কর্তার মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, "রাষ্ট্রপুঞ্জকে আমায় বলে দিতে হবে না যে আমাদের স্বচ্ছ ও মুক্ত নির্বাচন হওয়া উচিত। আমার সঙ্গে দেশের মানুষ রয়েছেন।"

S Jaishankar: 'রাষ্ট্রপুঞ্জকে আমায় বলে দিতে হবে না...' নির্বাচন নিয়ে 'উদ্বেগের' কড়া জবাব বিদেশমন্ত্রীর
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।Image Credit: PTI
| Updated on: Apr 05, 2024 | 9:16 AM
Share

নয়া দিল্লি: দিন কয়েক পরই লোকসভা নির্বাচন। গণতন্ত্রের সবথেকে বড় উৎসব নিয়ে এদিকে উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের। সম্প্রতিই রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র ভারতের নির্বাচন নিয়ে বলেছিলেন, “ভারতে জনগণের যাতে রাজনৈতিক ও নাগরিক অধিকার যাতে সুরক্ষিত থাকে এবং স্বচ্ছ ও মুক্ত নির্বাচন হয়, তা আশা করা হচ্ছে”। এবার সেই মন্তব্যেরই কড়া জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বললেন, “দেশে যে স্বচ্ছ ও মুক্ত নির্বাচন হওয়া উচিত, তা কাউকে বলে দিতে হবে না।”

লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখরের হয়ে প্রচারে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই রাষ্ট্রপুঞ্জের কর্তার মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “রাষ্ট্রপুঞ্জকে আমায় বলে দিতে হবে না যে আমাদের স্বচ্ছ ও মুক্ত নির্বাচন হওয়া উচিত। আমার সঙ্গে দেশের মানুষ রয়েছেন। দেশের নাগরিকরাই নিশ্চিত করবেন যে নির্বাচন যেন স্বচ্ছ ও মুক্ত হয়। তাই আমাদের নিয়ে চিন্তা করতে হবে না।”

প্রসঙ্গত, গত সপ্তাহেই রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র স্টেফান দুজারিক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গ্রেফতারি ও লোকসভা নির্বাচনের আগেই রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আমরা আশা করছি ভারতে নির্বাচনে সকলের অধিকার যেন সুরক্ষিত থাকে। সকলে যেন স্বচ্ছ ও মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন।”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ