AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tamil Nadu Govt Crisis: সরকার গড়তে বিধায়ক ‘চুরি’ করেছেন বিজয়? TVK-র বিরুদ্ধে দায়ের FIR

Vijay government formation: এএমএমকে-র অভিযোগ, বিজয়ের পার্টি নকল সমর্থন পত্র তৈরি করে সরকার গঠনের চেষ্টা করছে। এএমএমকে-র একজনই বিধায়ক নির্বাচিত হয়েছেন, কামারাজ। টিভিকে গতকালই দাবি করেছিল যে কামারাজ তাদের দলকে সমর্থন করতে রাজি হয়েছে।

Tamil Nadu Govt Crisis: সরকার গড়তে বিধায়ক 'চুরি' করেছেন বিজয়? TVK-র বিরুদ্ধে দায়ের FIR
কামারাজের সই করার ভিডিয়ো ভাইরাল। বিজয় কি সরকার গড়তে পারবেন?Image Credit: PTI & X
| Updated on: May 09, 2026 | 10:40 AM
Share

চেন্নাই: তামিলনাড়ুর লড়াই আরও কঠিন হচ্ছে। বিজয়ের টিভিকে সরকার গঠন নিয়ে যেখানে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেখানেই এবার পুলিশে অভিযোগ জানাতে ছুটল আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজ়াগাম (AMMK)। অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের দলের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে তারা। কী অভিযোগ?

এএমএমকে-র অভিযোগ, বিজয়ের পার্টি নকল সমর্থন পত্র তৈরি করে সরকার গঠনের চেষ্টা করছে। এএমএমকে-র একজনই বিধায়ক নির্বাচিত হয়েছেন, কামারাজ। টিভিকে গতকালই দাবি করেছিল যে কামারাজ তাদের দলকে সমর্থন করতে রাজি হয়েছে। এরপরই এএমএমকে পাল্টা দাবি করে যে তারা টিভিকে-কে সমর্থন করার কথা বলেনি। ভুয়ো চিঠি জমা দিচ্ছে বিজয়ের দল।

একদিকে, এএমএমকে প্রধান টিটিভি দীনাকরণ যখন পুলিশে অভিযোগ জানাচ্ছে, তখন টিভিকে আবার একটি ভিডিয়ো প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে কামারাজ বিজয়ের দলকে সমর্থনের চিঠিতে স্বাক্ষর করছেন। ভিডিয়োয় তাঁকে বলতেও শোনা যাচ্ছে যে দীনাকরণের সম্মতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিভিকে-র অভিযোগ, দীনাকরণ মিথ্যা খবর ও ভুয়ো তথ্য প্রচার করছেন। কামারাজের কাছ থেকে জোর করে সমর্থন আদায়ের অভিযোগও অস্বীকার করেছে তারা।

তবে ম্যাজিক ফিগারে পৌঁছতে না পারায়, গতকাল সরকার গঠনের অনুমতি দেওয়া হয়নি টিভিকে-কে। আজ বিজয়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের কথা থাকলেও, তা হচ্ছে না। এই ফাঁকে ডিএমকে ও এআইএডিএমকে জোট বেঁধে সরকার গড়ে কি না, তা-ও দেখার। সবমিলিয়ে টানটান উত্তেজনা এখন তামিলনাড়ুতে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত