PM Modi-Xi Jinping: গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার, মুখোমুখি আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

BRICS Summit: ব্রিকস সামিটের ফাঁকেই মুখোমুখি আলোচনায় বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। এমনটাই সূত্রের খবর। যদি সত্যি তাই হয়, তবে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক আলোচনায় বসতে চলেছেন। 

PM Modi-Xi Jinping: গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার, মুখোমুখি আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Sep 10, 2026 | 1:39 PM

নয়া দিল্লি: রাজধানীতে বসতে চলেছে ব্রিকস সামিট (BRICS Summit)। সেই সামিটের ফাঁকেই মুখোমুখি আলোচনায় বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। এমনটাই সূত্রের খবর। যদি সত্যি তাই হয়, তবে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক আলোচনায় বসতে চলেছেন।

ব্রিকসে মুখোমুখি মোদী-জিনপিং-

আগামী ১২ সেপ্টেম্বর নয়া দিল্লিতে বসতে চলেছে ব্রিকস সামিট। সেই বৈঠকের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারে দুই রাষ্ট্রনেতা। দুই দেশেরই নজর এই বৈঠকের দিকে, কারণ বিগত কয়েক বছর ধরে সীমান্তে যে টানাপোড়েন-উত্তেজনা তৈরি হয়েছিল এবং আর্থিক সম্পর্কেরও অবনতি হয়েছিল, সেই দিকে নজর রেখে জিনপিং ও প্রধানমন্ত্রী মোদীর বৈঠক  দুই দেশের সম্পর্কে মোড় আনতে পারে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ১৮তম ব্রিকস লিডারস সামিট হতে চলেছে। জানা গিয়েছে, আগামী শনিবারই দিল্লিতে আসার কথা শি জিনপিংয়ের। সাত বছরে এই প্রথম তিনি ভারত সফরে আসতে চলেছেন। যদিও নয়া দিল্লি বা বেজিং-কারোর তরফেই দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিও সামিটে দেখা হয়েছিল দুই রাষ্ট্রনেতার। সেই সময় মোদী ও জিনপিং হাত মেলালেও, তাদের মধ্যে কোনও দ্বিপাক্ষিক আলোচনা হয়নি।

অন্যদিকে, শি জিনপিংয়ের ভারত সফরের পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের চিন সফরে যাওয়ার কথা।

গালওয়ান সংঘর্ষ-

২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে উত্তেজনা এবং তারপর গালওয়ান সংঘর্ষের জেরে ভারত-চিন সম্পর্কের অবনতি হয়। এরপরে দুই দেশের তরফে একাধিকবার সেনা ও কূটনৈতিক স্তরে আলোচনায় বসা হয়। সেই আবহেই এবার মুখোমুখি আলোচনায় বসতে পারেন প্রধানমন্ত্রী মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।

Loading...
Unable to load recommendations.
Follow Us