Mamata on Gyanesh kumar: ‘এখন বোঝা যাচ্ছে তো ভ্যানিশ কুমার চোর?’, ‘এক্ষুনি পদত্যাগ’ চেয়ে সুর চড়ালেন মমতা

New delhi: বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, "ভোট চুরি করেছেন, ইভিএম মেশিন জ্বালিয়েছেন, হাইজ্যাক করেছেন, কাউন্টিং মেশিন রিগিং করেছে। কী কী না করেছেন...ওঁর উচিত এক্ষুনি পদত্যাগ করা। গণতন্ত্রকে বাঁচাতে হবে, মানুষের ভোটাধিকার বাঁচাতে হবে। আমাদের দাবি, ভ্যানিশ কুমার পদত্যাগ না করলে আন্দোলন অনেক দূর পর্যন্ত চলে যাবে। মাটি থেকে আকাশ চাঁদ সূর্য অবধি যাবে।"

Mamata on Gyanesh kumar: এখন বোঝা যাচ্ছে তো ভ্যানিশ কুমার চোর?, এক্ষুনি পদত্যাগ চেয়ে সুর চড়ালেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্ঞানেশ কুমারImage Credit source: Facebook

Sep 30, 2026 | 5:55 PM

নয়া দিল্লি: ‘এক্ষুনি পদত্যাগ করুন’ মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একাধিক ইস্যুতে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল। তাঁর মধ্যে অন্যতম ছিল ‘SIR’ ইস্যু। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কার্যত মেজাজ হারাতে দেখা যায় তাঁকে। ক্ষুব্ধ মমতা হুঁশিয়ারি দিয়ে জানান, জ্ঞানেশ কুমারকে দ্রুত পদত্যাগ করতে হবে।

বরাবরের মতো জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে ‘ভ্যানিশ কুমার’ বলে ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজও তার অন্যথা হয়নি। ফের একবার ভোট চুরি হয়েছে বলে সরব হন। বলেন, “আমরা একসঙ্গে আছি। বিহারে ভোট চুরি হয়েছে সে কথা আগেই বলেছিলেন রাহুল গান্ধী। মধ্যপ্রদেশ, হরিয়ানা, বাংলাকে লুট করেছে। আমরা নির্বাচন কমিশনে গিয়েছি, সুপ্রিম কোর্টে গিয়েছি। সব জায়গায় জানিয়েছি। সব দরজায় কড়া নেড়েছি। এখন বোঝা যাচ্ছে তো ভ্যানিশ কুমার চোর? উনি ডাকাত।”

বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, “ভোট চুরি করেছেন, ইভিএম মেশিন জ্বালিয়েছেন, হাইজ্যাক করেছেন, কাউন্টিং মেশিন রিগিং করেছে। কী কী না করেছেন…ওঁর উচিত এক্ষুনি পদত্যাগ করা। গণতন্ত্রকে বাঁচাতে হবে, মানুষের ভোটাধিকার বাঁচাতে হবে। আমাদের দাবি, ভ্যানিশ কুমার পদত্যাগ না করলে আন্দোলন অনেক দূর পর্যন্ত চলে যাবে। মাটি থেকে আকাশ চাঁদ সূর্য অবধি যাবে।”

কীভাবে ভোট চুরি হয়েছে সেই প্রসঙ্গ আবারও তুলে তিনি বলেন, “ইভিএম মেশিন কেন জ্বালিয়ে দেবে। সীমা খান্না কে? বাংলাতেই ৯২ লক্ষ নাম বাদ গেছে। এটা কী সফটওয়ার বানিয়েছে। ১ মিনিটও ওর পদে বসে থাকা উচিত নয়। আমাকে তো ঘর থেকে বেরতে দেয় না।গণতন্ত্র ফেরাতে হবে। পড়ুয়া, মহিলা, সকলে আমাদের পাশে থাকুন।”

 

Loading...
Unable to load recommendations.
Follow Us