AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Former prime minister Manmohan Singh: হাসপাতালে ভর্তি মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে গেলেন প্রিয়ঙ্কা

Former prime minister Manmohan Singh: টানা পাঁচবার কংগ্রেসের টিকিটে অসম থেকে রাজ্যসভার সাংসদ হন মনমোহন সিং। ২০১৯ সালে রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত হন। কিন্তু, বয়সজনিত কারণে ২০২৪ সালে রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষে আর রাজনীতির আঙিনায় তাঁকে তেমনভাবে দেখা যায়নি।

Former prime minister Manmohan Singh: হাসপাতালে ভর্তি মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে গেলেন প্রিয়ঙ্কা
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (ফাইল ফোটো)
| Updated on: Dec 27, 2024 | 5:25 AM
Share

নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস(AIIMS)-এ এমারজেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয় ৯২ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা এখনও জানা যায়নি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে এমসে পৌঁছলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। এমসে যেতে পারেন সনিয়া গান্ধী। সূত্রের খবর, কর্নাটকের বেলাগাভি থেকে তড়িঘড়ি দিল্লি ফিরছেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে।

২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মনমোহন সিং। চলতি বছরের শুরুতে রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষে রাজনৈতিক পথচলায় ইতি টানেন তিনি। টানা ৩৩ বছর রাজ্যসভার সাংসদ ছিলেন।

ভারতের একমাত্র শিখ প্রধানমন্ত্রী হলেন মনমোহন সিং। অর্থনীতির অধ্যাপক ছিলেন। ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরও ছিলেন। তারপর ১৯৯১ সালের জুনে পিভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন। এর চারমাস পর রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন।

টানা পাঁচবার কংগ্রেসের টিকিটে অসম থেকে রাজ্যসভার সাংসদ হন মনমোহন সিং। এরপর ২০১৯ সালে রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত হন। কিন্তু, বয়সজনিত কারণে ২০২৪ সালে রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষে আর রাজনীতির আঙিনায় তাঁকে তেমনভাবে দেখা যায়নি।

সূত্রের খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন রাত আটটা নাগাদ তাঁকে এমসের এমারজেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয়। তবে তাঁর অসুস্থতা নিয়ে হাসপাতালের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Follow Us
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা