Parliament Special Session: সুদীপ-কাকলী থেকে শরদ পওয়ার! রাজ্য ধরে ধরে বদলাচ্ছে হিসাব, অখিলেশও কি পাল্টি খাবেন?

Opposition Parties Equation:  বিজেপির সবথেকে বড় তাস ডিএমকে। সূত্রের খবর, এবার নতুন বিলের প্রস্তাবে ৫০ শতাংশ সমহারে সব রাজ্যে পুরোনো আসন সংখ্যার উপর অতিরিক্ত আসন যুক্ত করার প্রস্তাব লিখিতভাবে দিতে চলেছেন অমিত শাহ। সেক্ষেত্রে কোন আপত্তি থাকবে না ডিএমকে-র।

Parliament Special Session: সুদীপ-কাকলী থেকে শরদ পওয়ার! রাজ্য ধরে ধরে বদলাচ্ছে হিসাব, অখিলেশও কি পাল্টি খাবেন?
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 13, 2026 | 1:14 PM

নয়া দিল্লি: সংসদে বিশেষ অধিবেশন ডাকতে চলেছে কেন্দ্রীয় সরকার। শীতকালীন অধিবেশন না ডেকে, বাদল অধিবেশনের অধীনে তিন দিনের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র। এমনটাই সূত্রের খবর। সকলেরই জানা যে এই অধিবেশনেও বহু চর্চিত আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাস করানোর চেষ্টা করা হবে। এই অধিবেশন নিয়ে আগের থেকেও বেশি আত্মবিশ্বাসী কেন্দ্র। কেন জানেন?

পরিবর্তিত পরিস্থিতিতে লাভ বিজেপির:

গত অধিবেশন থেকে এই অধিবেশনের মধ্যে সংসদের অন্দরে অনেক কিছু বদলে গিয়েছে। একাধিক দলে ভাঙন ধরেছে। শাসক জোটে বেড়েছে সাংসদ সংখ্যা। একেক রাজ্যে একেক সমীকরণ।

পশ্চিমবঙ্গ-

রাজ্যে বিধানসভা ভোটের পরই তৃণমূল কংগ্রেস ভেঙে তৈরি হয়েছে এনসিপিআই। এই পোষাকি নামের দলে রয়েছেন কাকলী-সুদীপ সহ ২০জন সাংসদ। এদের সকলের সমর্থন বিজেপির পক্ষে নিশ্চিত।

মহারাষ্ট্র-

মহারাষ্ট্রেও বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। শরদ পওয়ারের এনসিপি মিশে যেতে পারে সুনেত্রা পওয়ারের প্রতিপক্ষ শিবিরের সঙ্গে। কয়েক বছর আগে এনসিপি ভেঙেই এই দুই শিবির তৈরি হয়েছিল। আবার দুই দল জোড়া লাগা নিয়ে জোর জল্পনা মহারাষ্ট্রের রাজনীতিতে। প্রকাশ্যে সুপ্রিয়া সুলে অস্বীকার করলেও অন্দরের খবর, দুই দলেরই সাংগঠনিক স্তরে কথা চলছে। নেপথ্যে সূত্রধরের কাজ করছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। শরদ পওয়ার যদি ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপিকে সমর্থন করেন, তাহলে তা বড় ধাক্কা হবে কংগ্রেসের কাছে।

উত্তর প্রদেশ-

যে কোনও ফর্মুলায় আসন পুনর্বিন্যাস হলে সবসময়ই সংখ্যা নিরিখে সবচেয়ে লাভবান হবে উত্তর প্রদেশ। বিধানসভা ভোটের আগে এহেন ক্ষেত্রে বিরুদ্ধে ভোট দিয়ে অখিলেশ রাজ্যের স্বার্থ বিরোধী অবস্থান নেবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই সেই প্রচার শুরু করেছে বিজেপি। সেক্ষেত্রে সমাজবাদী পার্টির ৩৭ জন সাংসদ অনুপস্থিত থাকলে, লোকসভার আসন সংখ্যা ৫৪০ থেকে নেমে আসবে ৫০৩-এ। দুই তৃতীয়াংশ টার্গেট নামবে ৩৩৬-এ। যদিও বিধানসভা ভোটের মুখে বিজেপির সঙ্গে একযোগে ভোট দেওয়ার ঝুঁকি সপা নেবে কি না, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ।

দক্ষিণ ভারত-

বিজেপির সবথেকে বড় তাস ডিএমকে। সূত্রের খবর, এবার নতুন বিলের প্রস্তাবে ৫০ শতাংশ সমহারে সব রাজ্যে পুরোনো আসন সংখ্যার উপর অতিরিক্ত আসন যুক্ত করার প্রস্তাব লিখিতভাবে দিতে চলেছেন অমিত শাহ। সেক্ষেত্রে কোন আপত্তি থাকবে না ডিএমকে-র।

সূত্রের খবর, ৫০ শতাংশ করে আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব এলে মমতা তৃণমূল-সহ অখিলেশও সমর্থনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে বলে খবর।

Loading...
Unable to load recommendations.
Follow Us