AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২৫ দিন নয়, ৪৫ দিন পর গ্যাস বুকিং, নিয়মে বড় বদল

LPG Price: যুদ্ধের জেরে রান্নার গ্যাসের দাম বেড়েছে আগেই। সেই সঙ্গে সঙ্কটের ভয়ও বেড়েছে। বুকিং করতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। মন্ত্রী আশ্বস্ত করেছেন বুক করলে আড়াই দিনের মধ্যেই মিলবে গ্যাস। তারপরও সঙ্কট কাটঠে না। একাধিক হোটেল রেস্তোরাঁর ঝাঁপ পড়তে শুরু করেছে।

২৫ দিন নয়, ৪৫ দিন পর গ্যাস বুকিং, নিয়মে বড় বদল
| Updated on: Mar 12, 2026 | 8:13 PM
Share

নয়া দিল্লি: রান্নার গ্যাস বুকিং-এর নিয়ম নিয়ে বড় আপডেট। আজ বৃহস্পতিবার সংসদে এই বিষয়ে বক্তব্য রেখেছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তারপরই সামনে এল নতুন নিয়ম। ২৫ দিন নয়, ৪৫ দিন পর করা যাবে গ্যাস বুকিং। মন্ত্রী তাঁর বক্তব্যেই এ কথা উল্লেখ করেছেন।

সম্প্রতি রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ৬০ টাকা করে। সঙ্কট সামাল দিতে ২৫ দিনের ব্যবধান রাখা হচ্ছে গ্যাস বুকিং-এর ক্ষেত্রে। তাতেই আতঙ্ক বেড়েছে যথেষ্ট। এবার প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি-তে প্রকাশিত মন্ত্রীর বিবৃতে উল্লেখ করা হয়েছে, শহরাঞ্চলে এই ব্যবধান ২৫ দিনের হলেও গ্রামাঞ্চলে ব্য়বধান থাকবে ৪৫ দিনের।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গ্রামে ৪৫ দিনের আগে গ্যাস বুক করা সম্ভব হবে না। তিনি বলেছেন, “আগে কখনও এমন পরিস্থিতির সাক্ষী হয়নি দেশ। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর গ্যাসের জোগানে বড় প্রভাব পড়েছে।” তবে বিভিন্ন জায়গা থেকে এলপিজি আমদানি করা হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, জোগানের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি, কিন্তু আতঙ্কে মানুষ অনেক বেশি পরিমাণ গ্যাস বুকিং করতে শুরু করেছেন।

তবে এদিন সংসদে হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত আছে। পেট্রল-ডিজেল-কেরোসিনের কোনও অভাব নেই। অপরিশোধিত তেলও আছে পর্যাপ্ত পরিমাণ। তেল এবং গ্যাসের সরবরাহও স্বাভাবিক বলে উল্লেখ করেন মন্ত্রী। সিএনজি ১০০ শতাংশ সরবরাহ হচ্ছে। এলএনজির সরবরাহেও কোনও সমস্যা নেই।

উল্লেখ্য, সিলিন্ডারের অভাবে ইতিমধ্যেই অনেক হোটেল রেস্তোরাঁ বন্ধ হতে শুরু করেছে। বিপাকে পড়েছে স্কুল, হাসপাতালও।

Follow Us