AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Accident: হুড়মুড়িয়ে উল্টে পড়ল মালগাড়ি, কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা

Goods Train Derail: এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ দিল্লির জ়াখিরা ফ্লাইওভারের কাছে পটেল নগর-দয়াবস্তি সেকশনের কাছে দুর্ঘটনার মুখে পড়ে মালগাড়িটি। কমপক্ষে ৮টি ওয়াগন লাইনচ্যুত হয়, ছিটকে পড়ে যায় লাইনের পাশে। মালগাড়িতে লোহার শিট নিয়ে যাওয়া হচ্ছিল। ওয়াগন থেকে হুড়মুড়িয়ে পাশে গড়িয়ে পড়ে সেই লোহার শিট। 

Train Accident: হুড়মুড়িয়ে উল্টে পড়ল মালগাড়ি, কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা
লাইনচ্যুত মালগাড়ি।Image Credit: Twitter
| Updated on: Feb 17, 2024 | 2:05 PM
Share

নয়া দিল্লি: সপ্তাহ শেষে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উল্টে গেল একটি মালগাড়ি। শনিবার দুপুরে দিল্লিতে একটি মালগাড়ি উল্টে যায়। কমপক্ষে ৮টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। মালগাড়ির নীচে কয়েকজনের চাপা পড়ে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ দিল্লির জ়াখিরা ফ্লাইওভারের কাছে পটেল নগর-দয়াবস্তি সেকশনের কাছে দুর্ঘটনার মুখে পড়ে মালগাড়িটি। কমপক্ষে ৮টি ওয়াগন লাইনচ্যুত হয়, ছিটকে পড়ে যায় লাইনের পাশে। মালগাড়িতে লোহার শিট নিয়ে যাওয়া হচ্ছিল। ওয়াগন থেকে হুড়মুড়িয়ে পাশে গড়িয়ে পড়ে সেই লোহার শিট।

বস্তির পাশেই রেললাইন থাকায় লাইনের ধারে অনেকে উপস্থিত ছিলেন। মালগাড়ি উল্টে যাওয়ায় কয়েকজন কামরার নীচে চাপা পড়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধারকাজ। কীভাবে মালগাড়ি উল্টে গেল, তা এখনও জানা যায়নি।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত