AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jhansi: অযোধ্যাগামী ট্রেনে স্বামীর মৃতদেহের পাশে ১৩ ঘন্টা ধরে বসে স্ত্রী!

Jhansi: সন্তানকে নিয়ে সুরাট থেকে আহমেদাবাদ-অযোধ্যা সবরমতি এক্সপ্রেসে উঠেছিলেন এই দম্পতি। সপরিবারে অযোধ্যা যাচ্ছিলেন তাঁরা। স্বামী-স্ত্রী এবং সন্তান ছাড়াও, তাঁরদে সঙ্গে আরও এক ব্যক্তিও ছিলেন। ট্রেনে ওঠার কিছু পরেই, স্ত্রীর পাশে বসে ঘুমিয়ে পড়েছিলেন স্বামী।

Jhansi: অযোধ্যাগামী ট্রেনে স্বামীর মৃতদেহের পাশে ১৩ ঘন্টা ধরে বসে স্ত্রী!
সবরমতী এক্সপ্রেস (ফাইল ছবি)Image Credit: Twitter
| Updated on: Jan 05, 2024 | 10:02 AM
Share

ঝাঁসি: ঘটনাটা যতটাই অদ্ভুত, ঠিক ততটাই মর্মান্তিক। অজান্তেই ট্রেনে ১৩ ঘণ্টা ধরে স্বামীর মৃতদেহের পাশে বসে থাকলেন স্ত্রী। সন্তানকে নিয়ে সুরাট থেকে আহমেদাবাদ-অযোধ্যা সবরমতি এক্সপ্রেসে উঠেছিলেন এই দম্পতি। সপরিবারে অযোধ্যা যাচ্ছিলেন তাঁরা। স্বামী-স্ত্রী এবং সন্তান ছাড়াও, তাঁরদে সঙ্গে আরও এক ব্যক্তিও ছিলেন। ট্রেনে ওঠার কিছু পরেই, স্ত্রীর পাশে বসে ঘুমিয়ে পড়েছিলেন স্বামী। তাঁর সেই ঘুম আর ভাঙেনি। অযোধ্যা যাওয়া হয়নি তাঁর।

কয়েক ঘণ্টা পরও, তাঁর ঘুম ভাঙছে না দেখে পরিবারের অন্যান্যরা এবং সহযাত্রীরা তাঁকে ঘুম থেকে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু, তিনি সাড়া দেননি। ক্রমে তাঁর পরিবারের উদ্বেগ বাড়ে। তাঁকে পাগলের মতো ধাক্কা মেরে তোলার চেষ্টা করা হয়। কিন্তু, তাঁদের সকল প্রচেষ্টা বৃথাই গিয়েছিল। কিছুক্ষণ পর তাঁরা বুঝতে পারেন, ওই ব্যক্তি আর বেঁচে নেই। হতচবাক হয়ে যান তাঁর স্ত্রী এবং অন্যান্যরা। যে ব্যক্তি একেবারে স্বাভাবিক অবস্থায় ট্রেনে উঠেছিলেন, যাত্রার মাঝপথে যে তাঁর মৃত্যু হয়েছে তা তাঁরা বুঝতেই পারেননি। অবশ্য বোঝার পরও, অবিশ্বাস কাটেনি তাঁদের।

পরে, ডাক্তারি পরীক্ষায় জানা যায়, প্রায় ১৩ ঘন্টা আগেই তাঁর মৃত্যু হয়েছিল। ১৩ ঘণ্টা ধরে তাঁর স্ত্রী এবং পরিবারের বাকিরা তাঁর পাশেই বসেছিলেন। তার মধ্যে যে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, তা কেউ টেরও পাননি। অবশেষে, রেলের এক চিকিৎসক এসে তাঁর মৃত্যু নিশ্চিত করেন। এরপর তাঁর দেহ ঝাঁসি স্টেশনে নামানো হয়। সেই সময় ঝাঁসি স্টেশনে রেলের চিকিৎসক ও রেল পুলিশের একটি দল উপস্থিত ছিল। এই ঘটনায় ওই বগির যাত্রীদের মধ্যেও বিস্ময় তৈরি হয়েছে। এই ভাবে একজন সম্পূর্ণ সুস্থ কোনও মানুষের মৃত্যু হতে পারে, তা তাঁরা ভাবতেই পারছেন না। তবে, পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির দেহের ময়নাতদন্ত করা হবে। তাহলেই তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...