AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul News: নোটিসের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই কেন চলল বুলডোজার? ২ জনকে শোকজ অগ্নিমিত্রার

Asansol: উচ্ছেদে সর্বস্বান্ত হকারদের অভিযোগ, মালপত্র বের করার সময় না দিয়ে লাঠিচার্জ করা হয়েছে। মন্ত্রী অবশ্য ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে নতুন বাজারে পরিকল্পিত পুনর্বাসন এবং 'পিএম স্বনিধি' প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। বর্তমানে জেলাশাসক ও পুর প্রশাসক গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন।

Agnimitra Paul News: নোটিসের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই কেন চলল বুলডোজার? ২ জনকে শোকজ অগ্নিমিত্রার
অগ্নিমিত্রা পাল, পুর মন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 11, 2026 | 5:53 PM
Share

আসানসোল: আসানসোলের (Asansol) জিটি রোডের বাজার সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়াল। গত বৃহস্পতিবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এলাকায় একটি সারপ্রাইজ ভিজিট করেন। ওই দিন পার্কিং দখল করে থাকা অবৈধ দোকানগুলিকে ১৫ দিনের সময় দিয়ে নোটিস পাঠানো হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে। রাতারাতি শুক্রবারই সকাল ১০টায় বৃষ্টির মধ্যে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হয়। বিষয়টি জানতেই ক্ষুব্ধ মন্ত্রী অগ্নিমিত্রা। আসানসোল পুরনিগমের ৩ আধিকারিককে শোকজ করেছেন তিনি। সন্তোষজনক জবাব না মিললে তাঁদের সাসপেন্ড করা হবে বলে তিনি জানান।

​অভিযানকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “নোটিস ছাড়া, সময় না দিয়ে বৃষ্টির মধ্যে যে অত্যাচার হয়েছে, তা সিনেমায় দেখা যায়।” অন্যদিকে, কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতোন্ডি একে ‘বুলডোজার রাজনীতি’ বলে তীব্র বিরোধিতা করছেন। তবে, তিনি রাজ্যের মন্ত্রীর আলোচনার পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। ​উচ্ছেদে সর্বস্বান্ত হকারদের অভিযোগ, মালপত্র বের করার সময় না দিয়ে লাঠিচার্জ করা হয়েছে। মন্ত্রী অবশ্য ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে নতুন বাজারে পরিকল্পিত পুনর্বাসন এবং ‘পিএম স্বনিধি’ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। বর্তমানে জেলাশাসক ও পুর প্রশাসক গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন।

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “পার্কিংয়ের ব্যবস্থা করা আমার কাজ। ফুটপাথ দখল। ফুটপাথ নেই। এখন দেখছি রাস্তাতেও দখল। বাজারে কেউ এলে গাড়ি কোথায় রাখবেন? ছোট বেলায় বাজারে আসতাম। রোল খেতাম ভাল লাগত। আমরা অন্য জায়গায় ব্যবস্থা করছি। রাস্তা দখল করে চা নিয়ে বসে আছে, ফুচকা নিয়ে বসে আছে। এতে মানুষ হাঁটতে পারে না। সকলের কথায় ভাবতেই হবে।”

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...