AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২২ বছর ধরে ফেরার, অবশেষে গ্রেফতার সিমি জঙ্গি

কলেজে পড়ার সময় থেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমিতে যোগ দেয় হানিফ। জঙ্গি সংগঠনে তাঁর নাম হয় আনসার। বিভিন্ন বিষয়ে বিশেষত লেখালিখিতে তাঁর আগ্রহ দেখে সিমি প্রধান শাহিদ বদর তাঁকে ম্যাগাজিনের এডিটর করে দেয়। এর পর জ্বালাময়ী একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে সে। কমবয়সীদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ানোর বিশেষ ভূমিকা নিত সে।

ধৃত জঙ্গি হানিফ শেখ
| Updated on: Feb 26, 2024 | 9:36 AM
Share

নয়াদিল্লি: ২২ বছর পর নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমির এক সদস্যকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃত জঙ্গির নাম হানিফ শেখ। ২২ বছর ধরে তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। ২০০১ সাল থেকেই তাঁর বিরুদ্ধে রয়েছে দেশদ্রোহী মামলা। ইসলামিক মুভমেন্ট নামের এক উর্দু ম্যাগাজিনের সম্পাদক ছিল হানিফ। প্রচুর মুসলিম যুবককে জেহাদি কার্যকলাপে যুক্ত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

কীভাবে হানিফকে ধরা হল?

শুরুতে হানিফের বিষয়ে তেমন তথ্যই ছিল না পুলিশের কাছে। পুলিশ জানত, হানিফ নামের এক জঙ্গি ইসলামিক মুভমেন্ট নামের ম্যাগাজিন চালায়। মহারাষ্ট্রের ভুসাওয়ালে সে থাকে বলে খবর ছিল পুলিশের কাছে। কিন্তু কিছুতেই তাঁকে ধরা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরেই গাঢাকা দিয়ে ছিল সে। সিমির একধিক বৈঠকে যোগ দিয়েছিল সে। বর্তমানে ভুসাওয়ালে উর্দুর শিক্ষক হিসাবে সে একটি স্কুলে কাজ করছিল। এই খবর পেয়েই পুলিশ তাকে গ্রেফতার করে।

কলেজে পড়ার সময় থেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমিতে যোগ দেয় হানিফ। জঙ্গি সংগঠনে তাঁর নাম হয় আনসার। বিভিন্ন বিষয়ে বিশেষত লেখালিখিতে তাঁর আগ্রহ দেখে সিমি প্রধান শাহিদ বদর তাঁকে ম্যাগাজিনের এডিটর করে দেয়। এর পর জ্বালাময়ী একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে সে। কমবয়সীদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ানোর বিশেষ ভূমিকা নিত সে।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?

যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!

'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?

বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা

কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের

এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?

চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়

দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন

মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!