AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Independence Day 2024: ১৫ অগস্ট সকালে প্রধানমন্ত্রীর ভাষণ, কোথায় দেখতে পাবেন সরাসরি, জানুন

Independence Day 2024: ২০২৪-এর স্বাধীনতা দিবসের থিম 'বিকশিত ভারত'। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এই স্বাধীনতা দিবসে ভারত সেই স্বীকৃতি পাবে।

Independence Day 2024: ১৫ অগস্ট সকালে প্রধানমন্ত্রীর ভাষণ, কোথায় দেখতে পাবেন সরাসরি, জানুন
| Updated on: Aug 15, 2024 | 2:27 PM
Share

নয়া দিল্লি: ১৫ অগস্ট, বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হবে ৭৮তম স্বাধীনতা দিবস। লাল কেল্লায় তেরঙা পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সকাল সাড়ে ৭টায় স্বাধীনতা দিবসের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এই ভাষণ একাধিক প্লাটফর্মে সরাসরি দেখানো হবে। আপনি সহজেই এটি লাইভ দেখতে পারেন।

প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতার লাইভ স্ট্রিমিংও করা হবে। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-এর ইউটিউব চ্যানেলের পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও লাইভ স্ট্রিম দেখতে পারেন। PIB_India-র এক্স হ্যান্ডেলে চলবে সেই অনুষ্ঠান। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ PMO-এর এক্স হ্যান্ডেল @pmoindia-তেও সরাসরি সম্প্রচার করা হবে।

যে সব YouTube চ্যানেলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে পারেন, সেগুলি হল-

www.youtube.com/user/narendramodi

www.youtube.com/user/PMOfficeIndia

www.youtube.com/user/DoordarshanNational

এছাড়া কয়েকটি ফেসবুক পেজেও স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শোনা যাবে সরাসরি। ফেসবুক পেজগুলি হল-

www.facebook.com/narendramodi

www.facebook.com/PMOIndia/

www.facebook.com/DoordarshanNational/

২০২৪-এর স্বাধীনতা দিবসের থিম ‘বিকশিত ভারত’। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এই স্বাধীনতা দিবসে ভারত সেই স্বীকৃতি পাবে।

এই থিমের মধ্যে থাকছে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো এবং প্রযুক্তির উন্নয়ন। এগুলির মাধ্যমেই ভারত বিশ্বে জায়গা করে নেবে।

১৫ অগস্ট প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে যে ভাষণ দেবেন, তাতে দেশের লক্ষ্য ও নীতির রূপরেখা তুলে ধরা হবে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন