AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্বাধীনতা দিবস

স্বাধীনতা দিবস

১৯৪৭ সালের ১৫ অগস্ট। ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীন হল ভারত। ভারতকে স্বাধীন করতে প্রাণ বলিদান দিয়েছেন শহিদ ভগৎ সিংয়ের মতো বীর স্বাধীনতা সংগ্রামীরা। নেতাজি সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলকের মতো মহান স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন। আবার অহিংস আন্দোলন করে ইংরেজদের ভারত ছাড়তে বাধ্য করেছেন জাতির জনক মহাত্মা গান্ধী। প্রতি বছর ১৫ অগস্ট দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন। হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। অনুষ্ঠানটি জাতীয় চ্যানেল দূরদর্শনের মাধ্যমে সারা দেশে সম্প্রচারিত হয়। রাজ্যগুলির রাজধানীতেও পতাকা উত্তোলন-সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ১৯৭৩ সাল পর্যন্ত রাজ্যগুলিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পতাকা উত্তোলন করতেন রাজ্যপালরা। ১৯৭৪ সালে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুণানিধি দাবি জানান, রাজ্যগুলিতে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করুন মুখ্যমন্ত্রীরা। এই নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলেন তিনি। ওই বছর থেকেই রাজ্যগুলিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রীরা। দেশের কোণায় কোণায় স্বাধীনতা দিবসে মেতে ওঠেন আপামর ভারতবাসী। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনাবাসী ভারতীয়রাও স্বাধীনতা দিবস উদযাপন করেন।

Read More

শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা

কেউ বয়সের ভারে ঠিকমতো দাঁড়াতেই পারেন না। কেউ আবার অসুস্থতায় ন্যুব্জ। কিন্তু স্বাধীনতা দিবসে সেই প্রবীণ দুই মানুষই ফিরে গেলেন তাঁদের শৈশবের স্কুলে। আর তাঁদের হাতেই উঠল জাতীয় পতাকা। পূর্ব বর্ধমানে দাঁইহাট উচ্চ বিদ্যালয়ে একসময় পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন শিবনারায়ণ সেন এবং দেবীপ্রসাদ সাহা। এখন শিবনারায়ণ সেনের বয়স ৮৭ বছর, আর দেবীপ্রসাদ সাহার ৮৪। শনিবার স্বাধীনতা দিবসে তাঁদের হাতেই স্কুল প্রাঙ্গণে উত্তোলন করা হল জাতীয় পতাকা। একসময় যে স্কুলে ছাত্র হিসেবে পা রেখেছিলেন, স্বাধীনতার এত বছর পর সেই স্কুলেই অতিথি হয়ে ফিরে এসে জাতীয় পতাকা উত্তোলন—আবেগে ভেসে গেলেন তাঁরা। ব্রিটিশ আমলের সেই দিনগুলির স্মৃতিচারণ করতে গিয়ে উঠে আসে স্বাধীনতা পাওয়ার আনন্দের কথা। পাশাপাশি উঠে আসে ভয়াবহ দুর্ভিক্ষের স্মৃতিও। তাঁদের মুখে শোনা সেই সময়ের কথা যেন নতুন প্রজন্মের সামনে জীবন্ত হয়ে ওঠে ইতিহাসের এক টুকরো। শৈশবের স্কুল, স্বাধীনতার স্মৃতি আর জাতীয় পতাকা—এই তিনের মেলবন্ধনে দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতা দিবস হয়ে উঠল এক আবেগঘন মুহূর্তের সাক্ষী।

স্বাধীনতার পরের বছর কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান

তাঁর জন্ম ১৯৪০ সালের ১ জুলাই। ভারত যখন স্বাধীন হয়, তখন তিনি সাত বছরের নাবালক। তবে এখনও স্মৃতিতে জ্বলজ্বল করছে ১৯৪৭ সালের ১৫ অগস্টের কথা। তাঁর মনে দাগ কেটেছে পরের বছর স্বাধীনতা দিবসের একটি ঘটনা। যা আজও চোখের সামনে ভাসছে তাঁর। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে সেসব কথা টিভি৯ বাংলার সঙ্গে শেয়ার করলেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু।

Biman Bose: স্বাধীনতার পরের বছর কলকাতায় উড়েছিল ব্রিটেনের পতাকা, কী হয়েছিল সেদিন? স্মৃতির সরণিতে ডুব দিলেন বিমান বসু

Biman Bose Independence Day Memories: ছোটবেলাতেই তিনি স্বাধীনতার অর্থ জানতেন জানিয়ে বিমান বসু বলেন, "স্কুলেও স্বাধীনতা দিবসে যেতাম। লাড্ডু দিত। এটা মনে আছে। আমি বাচ্চা বয়স থেকেই কাগজ পড়ি। কাগজ পড়ে বুঝে নিতাম। ছোট বয়স হলেও স্বাধীনতা মানে কী, বুঝতে অসুবিধা হত না।"

Kakdwip: কাকদ্বীপের ক্লাস টেনের শুভজিতের অনন্য স্বাধীনতা দিবস উদযাপন, জানাল আবেদনও

Kakdwip Student Balances 20-Foot Pole with National Flag: বড় হয়ে একজন পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে শুভজিৎ। তবে এই আকাশছোঁয়া স্বপ্নের পেছনে রয়েছে এক কঠিন বাস্তব। শুভজিতের নিজের গ্রামে নেই কোনও ভালো খেলার মাঠ। নেই কোনও পেশাদার ফুটবল অ্যাকাডেমি। উপযুক্ত পরিকাঠামো এবং সঠিক প্রশিক্ষণের চরম অভাব রয়েছে সেখানে। কিন্তু কোনও বাধাই রুখতে পারেনি তাকে।

Akshardham Temple: অক্ষরধাম মন্দিরে ধুমধাম করে পালিত স্বাধীনতা দিবস, যুব প্রজন্মকে বিশেষ বার্তা

Akshardham Temple Independence Day Celebration: গুরুহরি মহন্ত স্বামী মহারাজ সকলকে ঐক্য, সম্প্রীতি ও রাষ্ট্রসেবার ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার আশীর্বাদ দেন। তিনি ভারতের ধারাবাহিক অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি ও বিশ্বকল্যাণের জন্য প্রার্থনা করেন। দেশের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করা বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগকে সর্বদা স্মরণ রাখার বার্তাও দেন।

Modi on Maoist: ‘অস্ত্রধারী মাওবাদী শেষ’, ‘দিমাগি নক্সাল’দের চিহ্নিত করতে বললেন প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi I Day Speech: ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে লালকেল্লায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রধানমন্ত্রী মাওবাদ নিয়ে সতর্ক করেন। কীভাবে মাওবাদীরা দেশের বিপুল ক্ষতি করেছে, সেই তথ্যও তুলে ধরেছেন তিনি।

PM Narendra Modi: AI ট্রেনিং থেকে শুরু করে সেমিকন্ডাক্টর কারখানা, লালকেল্লা থেকে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

Independence Day 2026: দেশজুড়ে যে উন্নয়ন যজ্ঞ চলছে, তাতে গতি আনতে একাধিক মিশনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। দিল্লির লালকেল্লা থেকে দাঁড়িয়ে তিনি দেশকে আরও উন্নত করার, যুবশক্তির বিকাশ ঘটানোর জন্য বিরাট উদ্যোগের ঘোষণা করেন।

Independence Day Celebration 2026 updates : ‘গত ৫০ বছরে কোনও মুখ্যমন্ত্রী অরবিন্দ ভবন দর্শনে আসেননি’

Independence Day Parade 2026 Live Updates: বন্দে মাতরম-এর ১৫০ বছর উদযাপন ও ভারতে উন্নয়নে দেশের যুবশক্তির ভূমিকা- এই দুইয়ের উপরেই জোর দেওয়া হবে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে। অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েকগুন। চলছে নাকা চেকিং।

Independence Day 2026: স্বাধীনতা দিবসের প্রস্তুতি তুঙ্গে, লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ সরাসরি দেখতে পারবেন এখান থেকে…

Independence Day 2026: প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করার ঠিক পরেই, ভারতীয় বায়ুসেনার দুটি এমআই-১৭ হেলিকপ্টার আকাশ থেকে পুষ্পবৃষ্টি করবে। একটি হেলিকপ্টারে জাতীয় পতাকা এবং অন্যটিতে ‘বন্দে মাতরম’ লেখা পতাকা প্রদর্শন করা হবে।

Indian Independence Year: ৭৯ নাকি ৮০? জানেন এবছর কত তম স্বাধীনতা দিবস পালন করবে দেশ?

Indian Independence Day Celebration 2026: সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে স্মরণে রেখে আগামী ১৫ আগস্ট, ২০২৬ পালিত হতে চলেছে দেশের স্বাধীনতা দিবস। অগণিত স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগকে শ্রদ্ধার্ঘ্য জানাতে এবং এক স্বাধীন জাতি হিসেবে ভারতের রূপান্তর ও অগ্রযাত্রাকে উদযাপন করতেই প্রতি বছর দেশজুড়ে এই দিনটি পালন করা হয়।