AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LSG vs DC IPL Match Result: অভিষেক-রাহুলের অনবদ্য হাফসেঞ্চুরি, দিল্লির দাপুটে জয়

Lucknow Super Giants vs Delhi Capitals Report: শেষ দিকে অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছিলেন আশুতোষ শর্মা। ফিরতি লেগের ম্যাচে রাহুল ও বাংলার দুই প্লেয়ারের দাপট। একানা স্টেডিয়ামে লখনউকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারাল দিল্লি ক্যাপিটালস।

LSG vs DC IPL Match Result: অভিষেক-রাহুলের অনবদ্য হাফসেঞ্চুরি, দিল্লির দাপুটে জয়
Image Credit: BCCI
| Updated on: Apr 22, 2025 | 11:41 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমে লখনউ সুপার জায়ান্টসকে ২-০ ব্যবধানে হারাল দিল্লি ক্যাপিটালস। কোনও ফুটবল ম্যাচের স্কোর নয়। আসলে এটি দুই লেগের ফলাফল। পরস্পরের বিরুদ্ধে এ বারের আইপিএল অভিযান শুরু করেছিল দিল্লি ও লখনউ। প্রথম লেগের ম্যাচে খাদের কিনারায় ছিল দিল্লি ক্য়াপিটালস। শেষ দিকে অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছিলেন আশুতোষ শর্মা। ফিরতি লেগের ম্যাচে রাহুল ও বাংলার দুই প্লেয়ারের দাপট। একানা স্টেডিয়ামে লখনউকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারাল দিল্লি ক্যাপিটালস।

আত্মবিশ্বাসে ভরপুর ছিল লখনউ সুপার জায়ান্টস। পরপর জিতেছিল তারা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও দুর্দান্ত শুরু। ক্যাপিটালস যেই কামব্য়াক করে, আর পিছপা হয়নি। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন দিল্লি ক্য়াপ্টেন অক্ষর প্যাটেল। যদিও মিচেল মার্শ ও এইডেন মার্কব়্যাম জুটি প্রবল চাপে রেখেছিল তাঁকে। ৮৭ রানে জুটি ভাঙেন দিল্লির জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা দুষ্মন্ত চামিরা। তিনে নামা নিকোলাস পুরানকে ফেরান মিচেল স্টার্ক।

মিডল ওভারে মুকেশ কুমারের দাপট। একই ওভারে ফেরান আব্দুল সামাদ ও সেট ব্যাটার মিচেল মার্শকে। ব্যাটিংয়ে ফের ইমপ্যাক্ট হিসেবে নামাতে হয় আয়ুষ বাদোনিকে। তাঁর ২১ বলে ৩৬ রানের দুর্দান্ত ইনিংসে ৬ উইকেটে ১৫৯ স্কোরে পৌঁছয় লখনউ। দিল্লির বোলারদের মধ্যে বাংলার পেসার মুকেশ কুমার ৪ উইকেট নেন।

রান তাড়ায় ও বাংলার দাপট। করুণ নায়ারের ইনিংস দীর্ঘ স্থায়ী হয়নি। তবে এ মরসুমে দিল্লির সবচেয়ে ধারাবাহিক তরুণ ব্যাটার অভিষেক পোড়েল আরও একটা অনবদ্য ইনিংস খেলেন। করুণের আউটে ক্রিজে যোগ দিয়েছিলেন লোকেশ রাহুল। উল্টোদিকে অভিজ্ঞ রাহুল ইনিংস অ্যাঙ্কর করেন। অভিষেক স্কোরবোর্ড সচল রাখছিলেন। এ মরসুমে বেশ কিছু ভালো ইনিংস খেললেও অবশেষে হাফসেঞ্চুরি এল অভিষেকের ব্য়াটে। তিনি ফিরতেই রাহুল গিয়ার শিফ্ট করেন। ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে নিয়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

লখনউয়ের দেওয়া ১৬০ রানের লক্ষ্য ১৩ বল বাকি থাকতেই পেরিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। লোকেশ রাহুল ৪২ বলে ৫৭ রানে অপরাজিত। অন্যদিকে, অক্ষর প্যাটেল ২০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…