Bangla NewsIndia Independence Day Celebration 2026 Live Updates PM Narendra Modi Flag Hoisting at Red fort Delhi latest news in Bengali
Independence Day Celebration 2026 updates : ‘গত ৫০ বছরে কোনও মুখ্যমন্ত্রী অরবিন্দ ভবন দর্শনে আসেননি’
Independence Day Parade 2026 Live Updates: বন্দে মাতরম-এর ১৫০ বছর উদযাপন ও ভারতে উন্নয়নে দেশের যুবশক্তির ভূমিকা- এই দুইয়ের উপরেই জোর দেওয়া হবে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে। অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েকগুন। চলছে নাকা চেকিং।
৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে দেশ। লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করে বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে এবার উদযাপিত হচ্ছে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ১৫০ তম বছর। এই প্রথমবার অনুষ্ঠানের অংশ হিসেবে লালকেল্লায় গাওয়া হবে বন্দে মাতরম। ২১ গান স্যালুটে জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে শুরু হবে অনুষ্ঠান। দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
15 Aug 2026 05:40 PM (IST)
‘৫০ বছর পরে এই স্থানে কোনও প্রশাসনিক প্রধান এলেন’
“আমি অত্যন্ত গর্বিত ৫০ বছর পরে এই স্থানে কোনও প্রশাসনিক প্রধান…বিগত দিনে কোনও মুখ্যমন্ত্রী আসেননি। আমি তার জন্য সমালোচনা করব না। আমি এখানে জনতা আশীর্বাদে এখানে আসার সুযোগ পেয়েছি। সেটা আমার কাছে প্রাপ্তি।”
15 Aug 2026 10:48 AM (IST)
Suvendu Adhikari Speech: বিকশিত পশ্চিমবঙ্গের বার্তা শুভেন্দুর
রেড রোডে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বাসিন্দাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন তিনি।
আমি শুধু একটা কথাই বলব। ২০৪৭-এ বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে, যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব: মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা। ক্ষুদিরাম বসুর মাটি। মাতঙ্গিনী হাজরার মতো বীরাঙ্গনারা স্বাধীনতার লড়াই এগিয়ে নিয়ে গিয়েছে: মুখ্যমন্ত্রী।
কিছু মানুষ দেশকে ভয় দেখিয়ে, দেশকে চিন্তায় রেখেই আনন্দ পায়। দেশ জুড়ে গুজব ছড়িয়ে দেয়, ডিজেল মিলবে না, গ্যাস মিলবে না। আজ দেশে গ্যাস, পেট্রোল, ইউরিয়া সবই আছে: মোদী।
ইউরিয়ার দাম বিশ্বে অনেক বেড়ে গিয়েছে। সরকার এখনও কৃষকের উপর সেই বোঝা চাপাচ্ছে না। সব বোঝা নিজের কাঁধে নিচ্ছে: মোদী।
ভারতে স্থির সরকার আছে, সংবিধান আছে, আইন আছে। বিশ্ব ভারতের এই শক্তি চিনতে শুরু করেছে: মোদী।
15 Aug 2026 08:28 AM (IST)
PM Modi Speech: ২০৪৭-এ লক্ষ্যে আমরা এগোচ্ছি: মোদী
সমুদ্র মন্থনের ঘোষণা করেছিলাম গত বছর। এই কাজে ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে: প্রধানমন্ত্রী।
৭০টি শহরে পাইপ দিয়ে গ্যাস যেত। ১২ বছরে ৭০০ শহরে এই ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী।
আমরা বিশ্বে কারও পিছনে থাকতে চাই না। দেশে প্রথম হাইড্রোজেন ট্রেন চালানো শুরু হয়েছে: প্রধানমন্ত্রী।
করোনা সহ একাধিক সঙ্কটের মুখোমুখি হতে হয়েছে গত ১০-১২ বছরে।
কখনও ইউক্রেন, কখনও পশ্চিম এশিয়া থেকে যুদ্ধের খবর এসেছে: প্রধানমন্ত্রী।
15 Aug 2026 08:08 AM (IST)
PM Modi Speech: ১০০ গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার উৎপাদনের লক্ষ্যে ভারত
সেমিকনডাক্টর থেকে শুরু করে খনিজ উৎপাদন, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বললেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন, এনার্জি ছাড়া বিশ্বে চলা কঠিন। অনেক বেশি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন। সেই লক্ষ্যে একের পর এক পদক্ষেপ করেছি।
PM Modi Speech: স্বাধীনতার পর দেশ যা দেখেনি, তা দেখেছে গত এক দশকে: মোদী
স্বপ্ন আর সঙ্কল্প বড় হলে, সামর্থ্যও বড় হয়: প্রধানমন্ত্রী।
অনেক স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু ২০১৪ পর্যন্ত দেশে কোনও গতি ছিল না। সবকিছু হয়ে যাবে, দেখা যাবে- এভাবেই এগোচ্ছিল। কিন্তু ১৪০ কোটি দেশবাসীর গতি কেউ বন্ধ করতে পারে না : প্রধানমন্ত্রী।
গত ১২ বছরে খাদি উদ্য়োগ ৫ গুন, ইলেকট্রনিক ৭ গুন, আধুনিক রেল কোচ ২১ গুন ও মোবাইল ফোন উৎপাদন ৩৫ গুন বেড়েছে: প্রধানমন্ত্রী।
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪ গুন বেড়েছে। ডিজিটাল লেনদেন ১০০ শতাংশ বেড়েছে : প্রধানমন্ত্রী।
প্রতি বছর ১৫ গুণ বেশি মানুষকে জলের সংযোগ দেওয়া হয়েছে, ৬ গুণ বেশি মানুষকে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে, ৪ গুণ বেশি মানুষের জন্য টয়লেট বানানো হচ্ছে: প্রধানমন্ত্রী।
মেট্রো, পাবলিক পরিবহন বাড়ানোর কথাও উল্লেখ করেন মোদী। তিনি বলেন, স্বাধীনতার পর দেশ যা দেখেনি, তা দেখেছে গত এক দশকে।
MODI Greeting: ১৪০ কোটি ভারতবাসীর শক্তি উল্লেখ করে বার্তা মোদীর
Warm greetings on the occasion of Independence Day.
We remember with gratitude the countless freedom fighters whose courage, sacrifice and unwavering commitment ensured the end of colonial rule. Their dreams continue to inspire us as we work together to build a Viksit Bharat.…
প্রধানমন্ত্রী মোদী যখন ২০১৪ সালে প্রথমবার লালকেল্লা থেকে বক্তব্য রেখেছিলেন, তখন তিনি মোট ৬৫ মিনিট ভাষণ দিয়েছিলেন। ২০১৫ সালে তিনি ৮৬ মিনিট ভাষণ দেন। স্বাধীনতার ৭০তম বর্ষ উদযাপনে প্রধানমন্ত্রী মোদী লালকেল্লা থেকে ৯৪ মিনিট ভাষণ দিয়েছিলেন। এটাই ছিল প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লা থেকে দেওয়া তাঁর দীর্ঘতম ভাষণ।
প্রধানমন্ত্রী মোদী ২০১৭ সালের স্বাধীনতা দিবসে ৫৭ মিনিট, ২০১৮ সালে ৮২ মিনিট এবং ২০১৯ সালে ৯২ মিনিট বক্তব্য রাখেন। ২০২০ সালে ৮৬ মিনিট, ২০২১ সালে ৮৮ মিনিট, ২০২২ সালে ৮৩ মিনিট এবং ২০২৩ সালে ৯০ মিনিট ভাষণ দেন।