AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDIA Alliance Meeting: রাহুলের সঙ্গে যোগাযোগ, ভোটে ভরাডুবির পরই INDIA জোটের বৈঠকে যোগ দিতে পারেন মমতা

INDIA bloc meeting: ইন্ডিয়া জোটের বৈঠকে ডিএমকে যোগ দেবে কি না, তা নিয়ে জল্পনা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও ডিএমকে জোটে লড়লেও, নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাতারাতি কংগ্রেস জোট ছেড়ে টিভিকে-র হাত ধরেছে। তারপরই দুই দলের মধ্যে তিক্ততা বেড়েছে।

INDIA Alliance Meeting: রাহুলের সঙ্গে যোগাযোগ, ভোটে ভরাডুবির পরই INDIA জোটের বৈঠকে যোগ দিতে পারেন মমতা
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: May 29, 2026 | 12:09 PM
Share

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গে শোচনীয় হার তৃণমূল কংগ্রেসের (Congress)। কেরলে ভেঙেছে বাম দুর্গ। আবার তামিলনাড়ুর মানুষ ডিএমকে(DMK)-র উপর থেকে আস্থা সরিয়ে ভরসা করেছে নতুন দল টিভিকে(TVK)-র উপরে। সব মিলিয়ে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) শরিকদের নিজেদের রাজ্যেই ফলাফল খুব খারাপ। এই পরিস্থিতিতেই এবার বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট।

আগামী ৬ জুন বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, জোটের বৈঠক নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)-র মধ্যে কথা হয়েছে। বৈঠকে যোগ দিতে পারেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে এসআইআর নির্বাচনী ফলাফলে কীভাবে প্রভাব ফেলছে, তা নিয়ে আলোচনা হতে পারে। তবে ইন্ডিয়া জোটের বৈঠকে ডিএমকে যোগ দেবে কি না, তা নিয়ে জল্পনা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও ডিএমকে জোটে লড়লেও, নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাতারাতি কংগ্রেস জোট ছেড়ে টিভিকে-র হাত ধরেছে। তারপরই দুই দলের মধ্যে তিক্ততা বেড়েছে।

সেখানেই ইন্ডিয়া জোটের নতুন সদস্য হিসেবে যোগ দেওয়ার সম্ভাবনা টিভিকে-র। নজরে থাকবে সিপিএমের ভূমিকাও। কেরলের নির্বাচনে ভরাডুবি হয়েছে সিপিএমের। ইন্ডিয়া জোটে আর সামিল হবে কি না সিপিএম, তা নিয়ে সংশয় রয়েছে।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?