Protem Speaker Row: প্রোটেম স্পিকার বিতর্কে এককাট্টা ইন্ডিয়া জোট, সহায়ক পদে বসবেন না সুদীপ

Protem Speaker Row: কংগ্রেসের আটবারের সাংসদ কে সুরেশেরই প্রোটেম স্পিকার পদে বসার কথা থাকলেও, সংসদীয় বিষয়ক মন্ত্রী তাঁকে উপেক্ষা করে বিজেপি সাংসদ ভর্তুয়ারি মেহতাবকে প্রোটেম স্পিকার হিসাবে ঘোষণা করেন। এর প্রতিবাদে সোশ্যাল মাধ্যমে সরব হয়েছে কংগ্রেস।

Protem Speaker Row: প্রোটেম স্পিকার বিতর্কে এককাট্টা ইন্ডিয়া জোট, সহায়ক পদে বসবেন না সুদীপ
সুদীপ বন্দ্যোপাধ্যায়।Image Credit source: Sansad TV

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 22, 2024 | 1:24 PM

নয়া দিল্লি: স্পিকার কে হবে, তার সিদ্ধান্ত নেওয়া হবে ক’দিন পর। তার আগে প্রোটেম স্পিকার নিয়েই তুঙ্গে তরজা। সংসদের নিয়ম মেনে সবথেকে বর্ষীয়ান সাংসদ কে সুরেশকে প্রোটেম স্পিকার না করে, ভর্তুয়ারি মোহতাবকে প্রোটেম স্পিকার করা হয়েছে। এবার প্রোটেম স্পিকার ইস্যুতে বিরোধিতায় যৌথ পদক্ষেপ ইন্ডিয়া জোটের। প্রোটেম স্পিকারেক সহায়কের পদে বসবেন না তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

সংসদ শুরুর আগেই একজোট ইন্ডিয়া জোট। জানা গিয়েছে, কংগ্রেসের আটবারের সাংসদ কে সুরেশেরই প্রোটেম স্পিকার পদে বসার কথা থাকলেও, সংসদীয় বিষয়ক মন্ত্রী তাঁকে উপেক্ষা করে বিজেপি সাংসদ ভর্তুয়ারি মেহতাবকে প্রোটেম স্পিকার হিসাবে ঘোষণা করেন। এর প্রতিবাদে সোশ্যাল মাধ্যমে সরব হয়েছে কংগ্রেস। পাল্টা জবাবে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লেখেন, “সবে নির্বাচনে হেরেছেন। রিল্যাক্স। সবকিছু নিয়ে অভিযোগ না করে, পরপর তিনবার হারের কারণ সম্পর্কে পর্যালোচনা করুন।”

জানা গিয়েছে, এবার প্রোটেম স্পিকারের পদ নিয়ে বিরোধিতা করতে একজোট ইন্ডিয়া জোট। সূত্রের খবর, প্রোটেম পদ নির্বাচনের প্রতিবাদে সহায়কের তালিকায় থাকা সত্ত্বেও তা স্পিকারের চেয়ারে বসবেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশাপাশি প্রোটেম স্পিকারের চেয়ারে বসবেন না বলে জানিয়েছেন কে সুরেশ এবং টিআর বালুও।

নতুন সংসদের শপথ গ্রহণে সহায়তা করার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়, টিআর বালু এবং কে সুরেশের নাম মনোনীত করেছিলেন রাষ্ট্রপতি। এই পদে বসতে নারাজ ইন্ডিয়া জোট।

Loading...
Unable to load recommendations.
Follow Us