AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Pakistan Tension: আর কোনও রেয়াত নয়, মিসাইল ছোড়া শুরু করতেই লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিল ভারত

India Pakistan Tension: এবার সরকারি বিবৃতি দিয়ে জানানো হল, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের উপর আঘাত করা হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে সেই সিস্টেম।

India Pakistan Tension: আর কোনও রেয়াত নয়, মিসাইল ছোড়া শুরু করতেই লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিল ভারত
Image Credit: twitter (Indian Army)
| Updated on: May 08, 2025 | 3:33 PM
Share

নয়া দিল্লি: মঙ্গলবার রাতের সামরিক অভিযানের পর দফায় দফায় বৈঠক বসছে ইসলামাবাদে। ভেঙে গিয়েছে পাকিস্তানের কোমর। ইতিমধ্যেই নাকে কান্না শুরু করে দিয়েছে পাকিস্তান। কিন্তু, ভারত স্পষ্ট জানিয়েছিল, পাকিস্তানের কোনও সেনা ছাউনি বা সেনাঘাঁটি লক্ষ্য করে আঘাত করেনি ভারতীয় সেনা। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ভারত এমনভাবে আঘাত করেছে যাতে শুধুমাত্র জঙ্গিঘাঁটিগুলিকেই নিশানা করে মেরেছে সেনা। কিন্তু পাকিস্তান নিরীহ মানুষের প্রাণ নিচ্ছে। তাই ভারতের প্রত্যাঘাত এবার আরও ভয়ঙ্কর।

এবার সরকারি বিবৃতি দিয়ে জানানো হল, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের উপর আঘাত করা হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে সেই সিস্টেম।

বৃহস্পতিবার সেই বিবৃতিতে জানানো হয়েছে, ৭ মে অর্থাৎ বুধবার ভারতের উত্তর ও পশ্চিম প্রান্তের সেনা ছাউনিগুলি লক্ষ্য করে আঘাত করার চেষ্টা করেছে। ড্রোন ও মিসাইলে হামলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। যদিও ভারতের ডিফেন্স সিস্টেম সেই মিসাইল, ড্রোন ধ্বংস করে ফেলেছে, তবে ভারত আর থেমে থাকছে না। কড়া জবাব দিতে লাহোরে থাকা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারত।

নয়া দিল্লির তরফে স্পষ্ট জানানো হয়েছে যে পাকিস্তান যে মাত্রায় আঘাত করছে, সেই একই মাত্রায় জবাব দেবে ভারত।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু