যুদ্ধ বাধলে আতঙ্ক নয়, হাতের কাছে জরুরি কী কী জিনিস প্রস্তুত রাখবেন, জেনে রাখুন

India-Pakistan Tension: ইতিমধ্যেই বুধবার দেশজুড়ে মক ড্রিল হয়েছে। জরুরি পরিস্থিতিতে কীভাবে সাধারণ নাগরিকরা সতর্ক থাকবেন, নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন, তা শেখানো হয়েছে।

যুদ্ধ বাধলে আতঙ্ক নয়, হাতের কাছে জরুরি কী কী জিনিস প্রস্তুত রাখবেন, জেনে রাখুন
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

May 08, 2025 | 2:36 PM

নয়া দিল্লি: সীমান্তে বাড়ছে উত্তেজনা। যে কোনও সময়ে যুদ্ধ বাধতে পারে ভারত-পাকিস্তানের। ইতিমধ্যেই বুধবার দেশজুড়ে মক ড্রিল হয়েছে। জরুরি পরিস্থিতিতে কীভাবে সাধারণ নাগরিকরা সতর্ক থাকবেন, নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন, তা শেখানো হয়েছে। ব্ল্যাক আউটও করা হয়েছে বিভিন্ন জায়গায়। যদি সত্যিই যুদ্ধ বাধে, তবে আতঙ্কিত না হয়ে নিজেকে প্রস্তুত রাখুন।

ইমার্জেন্সি কিটে কী কী রাখবেন?

খাবার ও পানীয় জল-

শুকনো খাবার, ড্রাই ফ্রুটস, ক্য়ানে ভরা খাবারের মতো এমন খাদ্যপণ্য, যা দীর্ঘদিন ঠিক থাকে, সেই ধরনের খাবার সংগ্রহ করে রাখুন। এছাড়া আটা, ছাতু, ওটসের মতো খাবারও সংগ্রহ করে রাখুন। যথেষ্ট পরিমাণে পানীয় জলও সংগ্রহ করে রাখুন।

প্রয়োজনীয় ওষুধ-

নিত্য প্রয়োজনীয় ওষুধ, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক ক্রিম, পেইন রিলিভার ওষুধ কিনে রাখুন, তা দিয়ে ইমার্জেন্সি কিট তৈরি করে রাখুন, যাতে আঘাত লাগলে বা অসুস্থতায় প্রাথমিক চিকিৎসা করতে পারেন।  এছাড়া সাবান, শ্যাম্পু, টুথপেস্ট সহ প্রয়োজনীয় জিনিসও সংগ্রহ করে রাখুন।

বিদ্যুৎ চলে গেলে মোমবাতি, ফ্ল্যাশলাইট, তার ব্যাটারিও সঙ্গে রাখুন। জরুরি খবর পাওয়ার জন্য রেডিয়ো রাখুন হাতের কাছে। গুরুত্বপূর্ণ নথিপত্র অবশ্যই সঙ্গে রাখুন।

Follow Us