AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: দূরপাল্লার ট্রেনে আর থাকবে না চেন লাগানো মগ! ভারতীয় রেলের বিরাট নির্দেশ

Indian Railways: উত্তর রেলওয়েতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। যাত্রীরাও জানিয়েছেন যে শৌচাগারে পরিচ্ছন্নতার মান অনেকটা বেড়েছে। ১৭ ফেব্রুয়ারির নির্দেশিকায় রেলের তরফে বলা হয়েছে যে শৌচাগারের মেঝের কাছে জলের ব্যবস্থা থাকায় তা আরও অপরিচ্ছন্ন হয়ে যায়।

Indian Railways: দূরপাল্লার ট্রেনে আর থাকবে না চেন লাগানো মগ! ভারতীয় রেলের বিরাট নির্দেশ
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Feb 19, 2026 | 8:48 AM
Share

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে যারা যাতায়াত করেছেন, তারা খুব ভালভাবে জানেন ট্রেনের শৌচাগারের অবস্থা কী থাকে। রেল কর্তৃপক্ষের তরফে বারবার পরিষ্কার করা হলেও, কিছুক্ষণেই ছবিটা সেই একই হয়ে যায়। এবার ট্রেনের শৌচাগারে পরিচ্ছন্নতা বজায় রাখতে বড় পদক্ষেপ করছে ভারতীয় রেলওয়ে।

জানা গিয়েছে, রেল মন্ত্রকের তরফে সমস্ত জোনাল রেলওয়ে-কে নির্দেশ দেওয়া হয়েছে, ট্রেনের শৌচাগারে নিচু যে জলের কল লাগানো থাকে এবং সঙ্গে লোহার চেনে বাঁধা স্টিলের মগ থাকে, তা তুলে দিতে হবে। তার বদলে এবার থেকে ট্রেনের শৌচাগারে বসানো হবে জেট স্প্রে।

ইতিমধ্যেই উত্তর রেলওয়েতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। যাত্রীরাও জানিয়েছেন যে শৌচাগারে পরিচ্ছন্নতার মান অনেকটা বেড়েছে। ১৭ ফেব্রুয়ারির নির্দেশিকায় রেলের তরফে বলা হয়েছে যে শৌচাগারের মেঝের কাছে জলের ব্যবস্থা থাকায় তা আরও অপরিচ্ছন্ন হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও নোংরা হয়ে যায়। জল আটকে যায়। এরপরই নর্থাম রেলওয়ের দিল্লি ও আম্বালা ডিভিশনের শতাব্দী এক্সপ্রেসের কোচগুলিতে চেনে বাঁধা জলের মগের বদলে জেট স্প্রে লাগানো হয়।  এরপর যাত্রীদের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাইলে, তারা জানান যে শৌচাগারের মেঝে কম নোংরা হচ্ছে, বাথরুম পরিচ্ছন্ন থাকছে।

আপাতত ১০টি ট্রেনের এসি কোচে পাইলট বেসিসে জেট স্প্রে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে বাকি সমস্ত ট্রেনে এই ব্যবস্থা চালু করা হবে।