AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway: তেইশ সালে মুনাফার ‘ঝড়’ তুলেছিল রেল, মাল বয়ে কত টাকা আয় হয়েছে, জানেন

২০২৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ১১৫৪.৬৭ মেট্রিক টন পণ্য পরিবহণ করেছে রেল। যা ২০২২ সালের এই সময়কালের তুলনায় বেশি। ২০২২ সালের এই সময়কালে পণ্য পরিবহণ হয়েছিল ১১০৯.৩৮ মেট্রিক টন। এই সময়কালের মধ্যে কেবল মাত্র ডিসেম্বর মাসেই ১৩৮.৯৯ মেট্রিক টন পণ্য পরিবহণ হয়েছে।

Indian Railway: তেইশ সালে মুনাফার 'ঝড়' তুলেছিল রেল, মাল বয়ে কত টাকা আয় হয়েছে, জানেন
রেলে পণ্য পরিবহণImage Credit: Twitter
| Updated on: Jan 08, 2024 | 1:23 PM
Share

নয়াদিল্লি: যাত্রী পরিষেবার মাধ্যমে বিপুল অর্থ আসে ভারতীয় রেলের ঘরে। লোকাল, এক্সপ্রেস- বিভিন্ন খাতে এই টাকা আসে। যাত্রী পরিবহণের পাশাপাশি পণ্য পরিবহন করেও বিপুল লাভ করে রেল। গত বছর এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পণ্য বহন করে রেলের ঘরে কতটা টাকা এসেছে, কী পরিমাণ পণ্য পরিবহণ হয়েছে, তার বিস্তারিত জানিয়েছে রেল।

২০২৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ১১৫৪.৬৭ মেট্রিক টন পণ্য পরিবহণ করেছে রেল। যা ২০২২ সালের এই সময়কালের তুলনায় বেশি। ২০২২ সালের এই সময়কালে পণ্য পরিবহণ হয়েছিল ১১০৯.৩৮ মেট্রিক টন। এই সময়কালের মধ্যে কেবল মাত্র ডিসেম্বর মাসেই ১৩৮.৯৯ মেট্রিক টন পণ্য পরিবহণ হয়েছে। যা ২০২২ সালে ডিসেম্বর মাসের তুলনায় ৬.৩৭ শতাংশ বেশি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভারতীয় রেলে কয়লা পরিবহণ হয়েছে ৬৯ মেট্রিক টন, লৌহ আকরিক ১৬.৫৪ মেট্রিক টন, স্টিল পরিবহণ হয়েছে ৭.২৩ মেট্রিক টন, খাদ্য শস্য পরিবহণ হয়েছে ৫.৭৭ মেট্রিক টন। এ ছাড়াও আরও বিভিন্ন পণ্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছে ভারতীয় রেলের মাধ্যমে।

পণ্য পরিবহণ করে ২০২৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে ১ লক্ষ ২৫ হাজার ১০৬ কোটি টাকার মুনাফা হয়েছে রেলের। যা ২০২২ সালের এই সময়কালের তুলনায় ৪ হাজার ৬২৬ কোটি টাকা বেশি। ডিসেম্বর মাসেও মুনাফা ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বেড়েছে। পণ্য পরিবহণ থেকে বিপুল লাভ দেখে গত কয়েক বছর ধরেই পণ্য পরিবহণে জোর দিচ্ছে ভারতীয় রেল। পণ্য পরিবহণকে আরও মসৃণ করতে ডেডিকেটেড ফ্রেট করিডর গড়ার পথেও হাঁটছে রেল।

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার