Indian Ship at Strait of Hormuz: ইরানের চোখকে ফাঁকি, ভারতীয় জাহাজ হরমুজে ঢুকে পড়ল নতুন রুট দিয়ে!

Strait of Hormuz news: জানা গিয়েছে, দুটি ক্রুড তেল বোঝাই জাহাজ হাব্রুট ও ঢালকুট এবং পানামার এলএনজি কেরিয়ার ওমানের জলসীমায় প্রবেশ করেছে এবং তারপর মুসানদাম উপকূলের কাছে গিয়ে তাদের সিগন্যাল ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। ৩ এপ্রিল তাদের মাসকট উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে দেখা গিয়েছিল।  

Indian Ship at Strait of Hormuz: ইরানের চোখকে ফাঁকি, ভারতীয় জাহাজ হরমুজে ঢুকে পড়ল নতুন রুট দিয়ে!
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Apr 04, 2026 | 12:30 PM

তেহরান: ইরানের সঙ্গে আমেরিকার সংঘাতের পর থেকেই বন্ধ হরমুজ প্রণালী (Strait of Hormuz)। তার জেরে বিশ্ব জুড়ে তেল ও জ্বালানি সরবরাহ বিপর্যস্ত হচ্ছে। হাজার হাজার জাহাজের লাইন পড়ে গিয়েছে হরমুজে। এই চাপের মুখেই আশার আলো দেখাচ্ছে নতুন এক রুট। বাণিজ্যিক জাহাজ, ভেসেলগুলি সেই বিকল্প পথে হরমুজ প্রণালীতে ঢুকছে।

এনডিটিভি-র পর্যালোচনা করা অটোমেটিক আইডেনটিফিকেশন সিস্টেম ও রিমোট সেন্সিং ডেটাতে দেখা গিয়েছে যে কমপক্ষে চারটি বড় ভেসেল, যা এলএনজি, তেল ও অন্য়ান্য পণ্য নিয়ে আসছিল, তারা ইরানের জলপথ এড়িয়ে, বিকল্প পথ দিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে। ওমানের সামুদ্রিক সীমার মধ্যেই ছিল জাহাজগুলি।

জানা গিয়েছে, দুটি ক্রুড তেল বোঝাই জাহাজ হাব্রুট (Habrut) ও ঢালকুট (Dhalkut) এবং পানামার এলএনজি কেরিয়ার ওমানের জলসীমায় প্রবেশ করেছে এবং তারপর মুসানদাম উপকূলের কাছে গিয়ে তাদের সিগন্যাল ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। ৩ এপ্রিল তাদের মাসকট উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে দেখা গিয়েছিল।

এই হাব্রুট ও ঢালকুট জাহাজে ২০ লক্ষ ব্যারেল সৌদি ও এমিরেটি ক্রুড রয়েছে বলে জানা গিয়েছে। এই তিনটি জাহাজ ওমানের বিকল্প পথ ধরে হরমুজ প্রণালীতে ঢোকার পর ভারতীয় পতাকা লাগানো কার্গো কেরিয়ার এমএসভি কিউবা এমএনভি ২১৮৩ জাহাজও ওই রুটে প্রবেশ করেছে। গত ৩১ মার্চ দুবাই থেকে রওনা দিয়েছিল এই জাহাজ। বর্তমানে ওমানের দিব্বা বন্দর থেকে ৪০ কিলোমিটার দূরে রয়েছে।

যুদ্ধের মধ্যেও এতদিন হরমুজ প্রণালী দিয়ে ইরান কিছু বন্ধু দেশের জাহাজ যাতায়াত করতে দিচ্ছিল। তবে এর বদলে মোটা অঙ্কের টোল বা শুল্ক নিচ্ছিল। এবার বিকল্প রুট খোলায় জাহাজগুলিকে অতিরিক্ত খরচ বহন করতে হবে না।

Follow Us