Pakistan-China: গোটা বিশ্বের কাছে পাকিস্তানের ‘মুখোশ’ খুলে দিল ভারত, ডেকে পাঠল চিনকেও

Pakistan-China: এদিন সব রাষ্ট্রদূতদের সাউথ ব্লকে ডাকা হয়। সেখানেই বিদেশ মন্ত্রকের আধিকারিকরা তাঁদের কাছে গোটা ঘটনার ‘ব্রিফ’ করেন। এদিনই আবার সর্বদলীয় বৈঠকও ডাকে কেন্দ্রীয় সরকার।

Pakistan-China: গোটা বিশ্বের কাছে পাকিস্তানের ‘মুখোশ’ খুলে দিল ভারত, ডেকে পাঠল চিনকেও
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Apr 24, 2025 | 5:37 PM

নয়া দিল্লি: ফুঁসছে ভারত। দিকে দিকে উঠেছে বদলার রব। পহেলগাঁওয়ের ভয়াবহ সেই রক্তাক্ত স্মৃতি ভুলতে পারছে না গোটা দেশ। ইতিমধ্যেই পাকিস্তানকে চাপে ফেলে একাধিক পদক্ষেপও করে ফেলেছে নয়া দিল্লি। ‘এমন জবাব দেব, কল্পনাও করতে পারবেন না’, গর্জে উঠেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূস্বর্গে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক আঙিনাতেও। এবার পহেলগাঁওয়ে ঠিক কী ঘটেছিল, কীভাবে বর্বরচিত আক্রমণ শানানো হয়েছিল সবটাই আন্তর্জাতিক দুনিয়ার কাছে আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে চাইছে নয়া দিল্লি। ভারতে থাকা একাধিক দেশের রাষ্ট্রদূতদের ডাকল বিদেশ মন্ত্রক। 

কীভাবে পাক মদতপুষ্ট সন্ত্রাসীরা হামলার ছক কষেছিল, কীভাবে নেপথ্যে থেকে কলকাঠি নেড়েছে পাকিস্তান, সবটাই রাষ্ট্রদূতদের কাছে তুলে ধরতে চাইছে ভারত। সূত্রের খবর, এদিন প্রায় ২০টির বেশি রাষ্ট্রদূতদের ডেকে পাঠায় বিদেশ মন্ত্রক। তালিকায় আমেরিকা, ব্রিটেন, ইতালির মতো দেশগুলি যেমন আছে তেমনই আছে চিন, রাশিয়া, জার্মানি, ফ্রান্সের রাষ্ট্রদূতরাও আছে। 

এদিন সব রাষ্ট্রদূতদের সাউথ ব্লকে ডাকা হয়। সেখানেই বিদেশ মন্ত্রকের আধিকারিকরা তাঁদের কাছে গোটা ঘটনার ‘ব্রিফ’ করেন। অন্যদিকে বৃহস্পতিবারই সর্বদল বৈঠক ডাকে কেন্দ্রীয় সরকার। নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।  

Follow Us