AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বন্দেমাতরম’কে অপমান করলেই জেল! বাদল অধিবেশনে আর কী কী বিল আনছে কেন্দ্র?

Parliament Update: বিরোধীরা এই অধিবেশনে সুর চড়াবে নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, রাম মন্দিরের অনুদান চুরির মতো ইস্যু নিয়ে। ইতিমধ্যেই গতকাল সর্বদলীয় বৈঠকে বিরোধীরা নিট প্রশ্নপত্র ফাঁস ও রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে অবিলম্বে আলোচনার দাবি জানিয়েছে। 

'বন্দেমাতরম'কে অপমান করলেই জেল! বাদল অধিবেশনে আর কী কী বিল আনছে কেন্দ্র?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Jul 20, 2026 | 7:10 AM
Share

নয়া দিল্লি: আজ, ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে বিরোধীরাও শান দিচ্ছে তাদের আক্রমণের অস্ত্রে। তৃণমূল ছেড়ে চলে আসা ২০জন এনসিপিআই সাংসদ আলাদা স্বীকৃতি পায় কি না, তাও দেখার।

আজ থেকে শুরু বাদল অধিবেশন। চলবে ১৩ অগস্ট পর্যন্ত। এই অধিবেশনে কেন্দ্রীয় সরকার আনতে চলেছে এফসিআরএ সংশোধনী বিল। পাশাপাশি আজই পেশ করা হতে পারে জাতীয় সম্মানের অবমাননা (প্রতিরোধ) বিল। এই বিলে বন্দেমাতরম গানের অবমাননা করা হলে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান দেওয়া হয়েছে।

অন্যদিকে বিরোধীরা এই অধিবেশনে সুর চড়াবে নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, রাম মন্দিরের অনুদান চুরির মতো ইস্যু নিয়ে। ইতিমধ্যেই গতকাল সর্বদলীয় বৈঠকে বিরোধীরা নিট প্রশ্নপত্র ফাঁস ও রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে অবিলম্বে আলোচনার দাবি জানিয়েছে।  এছাড়াও ইথানল ব্লেন্ডিং, মূল্যবৃদ্ধির ইস্যুও তুলে ধরতে পারে বিরোধীরা।

কী কী বিল পেশ করা হবে?

সূত্রের খবর, বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকার পাঁচটি বিল পেশ করতে পারে। এগুলি হল-

  • আয়কর (সংশোধনী) আইন, ২০২৬
  • সুপ্রিম কোর্ট (বিচারকের সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬
  • জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন (সংশোধনী বিল) , ২০২৬
  • ক্ষুদ্র, মাঝারি প্রতিষ্ঠান উন্নয়ন(সংশোধনী) বিল, ২০২৬

এছাড়া বিদেশি অনুদান (নিয়ন্ত্রম) সংশোধনী বিল, ২০২৬ এবং বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, ২০২৫ নিয়েও আলোচনা ও ভোটাভুটি হতে পারে।

আসন পুনর্বিন্যাস বিল পেশ হবে না?

বিশেষ অধিবেশনে পাশ করানো যায়নি ১৩১ তম সংবিধান সংশোধনী বিল, যার অংশ ছিল মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস বিল। এবারের অধিবেশনে এই দুই বিল লিস্টে না থাকলেও, সরকার পক্ষ এই বিল সংশোধন করে পেশ করতে পারে।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?