Japan’s Massive Investment: ভারতে প্রায় ১ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ করছে জাপান, বদলে যেতে পারে এই রাজ্যগুলির ভাগ্য
Japan invest over 1 lakh crore in India: জাপানের এই বিরাট বিনিয়োগে দেশের বিভিন্ন রাজ্যেই শিল্প-প্রযুক্তির ক্ষেত্রে এক নতুন জোয়ার আসবে বলেই মত ওয়াকিবহাল মহলের। এই পদক্ষেপ দেশের হাই-টেক ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এবং গ্রিন এনার্জি খাতেও নতুন করে গতি আসবে।

হু হু করে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি। বাড়ছে জিডিপি। এরইমধ্যে ভারত ও জাপানের মধ্যে অর্থনৈতিক কৌশলগত অংশীদারিত্ব এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। ২০২৫ সালের অগাস্ট পর্যন্ত দু’দেশের মধ্যে ১২०টিরও বেশি সমঝোতা স্মারক (MoUs) স্বাক্ষরিত হয়েছে। এর অধীনে জাপান ভারতে প্রায় ১ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে। মেগা বিনিয়োগ সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), গ্রিন এনার্জি, অটোমোবাইল, স্টিল এবং ডিজিটাল প্রযুক্তির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে করা হবে বলেই জানা যাচ্ছে।
জাপানের এই বিরাট বিনিয়োগে দেশের বিভিন্ন রাজ্যেই শিল্প-প্রযুক্তির ক্ষেত্রে এক নতুন জোয়ার আসবে বলেই মত ওয়াকিবহাল মহলের। এই পদক্ষেপ দেশের হাই-টেক ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এবং গ্রিন এনার্জি খাতেও নতুন করে গতি আসবে। এরইমধ্যে গুজরাটে Fujifilm সেমিকন্ডাক্টর সামগ্রী তৈরি করবে বলে জানা যাচ্ছে। Suzuki-ও নতুন প্ল্যান্টের কাজ শুরু করেছে। হরিয়ানায় Daikin একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র তৈরি করবে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে অসমে Suzuki বায়োগ্যাস প্ল্যান্টে হাত দিচ্ছে। পাশাপাশি Toho Koki ও IIT গুয়াহাটি মিলে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরি করবে। কর্নাটকে আবার Toyota একটি নতুন প্ল্যান্ট তৈরি করবে বলে জানা যাচ্ছে। বছরে যেখানে প্রায় ১ লাখ গাড়ি তৈরি হবে। ২৮০০ মানুষের কর্মসংস্থানেরও সুযোগ থাকছে।
শুধু তাই নয় গ্রিন এনার্জি ও উন্নত প্রযুক্তিতেও জোর দেওয়া হচ্ছে। উন্নত প্রযুক্তি এবং পরিবেশ-বান্ধব শক্তির বিকাশে Mitsubishi Gas Chemical এবং ACME যৌথভাবে গ্রিন মেথানল এবং IHI ও ACME বড় পরিসরে গ্রিন অ্যামোনিয়া উৎপাদন কেন্দ্র স্থাপন করবে। অন্যদিকে হায়দরাবাদে Mitsubishi Electric এবং IIT Hyderabad যৌথভাবে AI ও কোয়ান্টাম প্রযুক্তির দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করবে। পাশাপাশি, IISc ও Yaqumo যৌথভাবে কোয়ান্টাম ইকোসিস্টেম তৈরি করবে। টেলিকম ও সাবমেরিন কেবল নেটওয়ার্কে বিনিয়োগ করবে NTT Data।
