AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prajwal Revanna Controversy: লোকসভা ভোটের মাঝেই ‘সেক্স টেপ’ বিতর্কে জর্জরিত সাংসদ, এবার নিজেই করলেন বড় ঘোষণা

JDS Leader: প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। আজ সকালে প্রধানমন্ত্রী মোদীর কাছেও চিঠি পাঠিয়েছেন সিদ্দারামাইয়া। সেই চিঠিতে জনতা দল সেকুলারের সাংসদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করার জন্য অনুরোধ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। এসবের মধ্যেই এবার এক্স হ্যান্ডেলে পোস্ট প্রজ্জ্বলের। বিতর্কিত সাংসদের দাবি, শীঘ্রই সত্য প্রকাশ্যে আসবে।

Prajwal Revanna Controversy: লোকসভা ভোটের মাঝেই 'সেক্স টেপ' বিতর্কে জর্জরিত সাংসদ, এবার নিজেই করলেন বড় ঘোষণা
প্রজ্জ্বল রেবান্নাImage Credit: Facebook
| Updated on: May 01, 2024 | 9:23 PM
Share

বেঙ্গালুরু: লোকসভা ভোটের মধ্যেই সেক্স টেপ বিতর্কে জড়িয়ে ফ্যাসাদে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি তথা কর্নাটকের সাংসদ প্রজ্জ্বল রেভান্না। তারপর থেকেই চর্চায় জনতা দল সেকুলারের নেতা। প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। আজ সকালে প্রধানমন্ত্রী মোদীর কাছেও চিঠি পাঠিয়েছেন সিদ্দারামাইয়া। সেই চিঠিতে জনতা দল সেকুলারের সাংসদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করার জন্য অনুরোধ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। এসবের মধ্যেই এবার এক্স হ্যান্ডেলে পোস্ট প্রজ্জ্বলের। বিতর্কিত সাংসদের দাবি, শীঘ্রই সত্য প্রকাশ্যে আসবে।

প্রজ্জ্বল রেভান্না এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বেঙ্গালুরুর বাইরে থাকার জন্য আমি তদন্ত প্রক্রিয়ায় উপস্থিত থাকতে পারিনি। আমি আইনজীবী মারফত সে কথা বেঙ্গালুরুতে সিআইডিকে জানিয়েছি। সত্য শীঘ্রই প্রকাশ্যে আসবে।’

কর্নাটকের হাসানের জেডিএস সাংসদকে ঘিরে যখন এমন বিতর্ক তৈরি হয়েছে, তখন প্রজ্জ্বল রেভান্নার দেখা নেই বেঙ্গালুরুতে। অভিযোগ উঠছে, তিনি নাকি জার্মানিতে চলে গিয়েছেন। সেই ইস্যুতেই আজ প্রধানমন্ত্রী মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মামলায় অন্যতম মূল অভিযুক্ত হওয়ার পরও দেশের বাইরে চলে গিয়েছেন, সে কথা উল্লেখ করেই প্রজ্জ্বলের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করার অনুরোধ করেছেন তিনি।

এদিকে এই বিতর্কের আবহে দেবেগৌড়ার ছেলে তথা প্রজ্জ্বলের বাবা রেভান্নার দাবি, তাঁরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। যদিও তিনি এও জানিয়েছেন, তিনি ও তাঁর ছেলে উভয়েই আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত। সেক্ষেত্রে যদি কোনও অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আইন মেনে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর