Prajwal Revanna Arrested: জোর করে যৌন সম্পর্ক, বানাতেন সেক্স টেপ! বিমানবন্দর থেকেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি

Physical Assault Case: প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্না। বাড়ির পরিচারিকা থেকে শুরু করে একাধিক মহিলার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন এবং তাঁর ভিডিয়ো রেকর্ড করার অভিযোগ ওঠে কর্নাটকের হাসান কেন্দ্রের জেডিএস প্রার্থীর বিরুদ্ধে।

Prajwal Revanna Arrested: জোর করে যৌন সম্পর্ক, বানাতেন সেক্স টেপ! বিমানবন্দর থেকেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি
বিমানবন্দরে প্রজ্বল রেভান্না।Image Credit source: PTI

|

May 31, 2024 | 7:02 AM

বেঙ্গালুরু: অবশেষে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। যৌন নিগ্রহ ও সেক্স টেপ মামলায় গ্রেফতার হলেন জেডিএস সাংসদ প্রজ্বল রেভান্না। বৃহস্পতিবার মধ্যরাতে জার্মানি থেকে ফিরতেই, বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় প্রজ্বলকে। এবারের লোকসভা নির্বাচনের প্রার্থীও তিনি।

প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্না। গত এপ্রিল মাসে তাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে। বাড়ির পরিচারিকা থেকে শুরু করে একাধিক মহিলার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন এবং তাঁর ভিডিয়ো রেকর্ড করার অভিযোগ ওঠে কর্নাটকের হাসান কেন্দ্রের জেডিএস প্রার্থীর বিরুদ্ধে। দিন কয়েক বাদে একটি সেক্স টেপও ফাঁস হয়। যখন প্রজ্বল রেভান্নার গ্রেফতারির দাবি উঠছে, সেই সময় হাসান কেন্দ্রের ভোট মিটতেই ডিপ্লোমাটিক পাসপোর্টের জোরে জার্মানির মিউনিখে চলে যান প্রজ্বল।

অভিযোগের পাহাড় জমতেই সাংসদের থেকে দূরত্ব তৈরি করে নেয় জোটসঙ্গী বিজেপি। জেডিএস দল থেকেও তাঁকে সাসপেন্ড করা হয়। ঠাকুর্দা দেবেগৌড়াও নাতিকে দেশে ফিরে আসার হুঁশিয়ারি দেন। বুধবারই জানা গিয়েছিল, প্রজ্বল রেভান্না ভারতে ফেরার টিকিট কেটেছেন। এরপরই প্রস্তুত ছিল পুলিশ।

বিমানবন্দর থেকেই গ্রেফতার প্রজ্বল রেভান্না।

বৃহস্পতিবার মধ্যরাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতেই প্রজ্বল রেভান্নাকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, তাঁর হাসানের বাড়িতে তল্লাশি চালিয়েও একাধিক চাঞ্চল্যকর নথি পেয়েছে পুলিশ, এমনটাই খবর।

এর আগেই ধর্ষণের অভিযোগে প্রজ্বলের বাবা এইচডি রেভান্নাকে গ্রেফতার করেছে পুলিশ। পরিচারিকাকে অপহরণ ও বাবা-ছেলে মিলে ধর্ষণের অভিযোগ রয়েছে। গত ১৪ মে অপহরণ মামলায় এবং গত সপ্তাহে যৌন নির্যাতন মামলায় জামিন পান তিনি।

প্রসঙ্গত, ৩৩ বছর বয়সী প্রজ্বল রেভান্নার ব্যাপক রাজনৈতিক বিস্তার। প্রজ্বল হাসান কেন্দ্রের বিদায়ী সাংসদ। এবারের নির্বাচনেও লড়েছেন তিনি। তাঁর ঠাকুর্দা দেবেগৌড়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর বাবা এইচডি রেভান্নাও প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী। কাকা এইচডি কুমারস্বামী কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Loading...
Unable to load recommendations.
Follow Us