AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

POCSO Act minor wife: মুসলিম পার্সোনাল ল’কে ঢাল করা যাবে না, আঠারোর কম বয়সী স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করলে ছাড় নয়

Minor Wife POCSO Offence: ৭ বছরের এক যুবক তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও পকসো মামলা খারিজের দাবিতে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি দাবি করেন, ১৭ বছরের কিশোরী তাঁর স্ত্রী। মুসলিম পার্সোনাল ল মেনে বিয়ে করেছেন। তাই, তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও পকসো মামলা খারিজ করা হোক।

POCSO Act minor wife: মুসলিম পার্সোনাল ল'কে ঢাল করা যাবে না, আঠারোর কম বয়সী স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করলে ছাড় নয়
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Updated on: Aug 31, 2026 | 7:43 PM
Share

তিরুবনন্তপুরম: স্ত্রীর বয়স আঠারোর কম? অপ্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করলে পকসো আইনের আওতায় পড়তে হবে। মুসলিম পার্সোনাল ল দেখিয়ে ছাড় পাওয়া যাবে না। একটি মামলায় এই রায় দিল কেরল হাইকোর্ট। কেরল হাইকোর্টের বিচারপতি জোবিন সেবাস্টিয়ান বললেন, “আঠারো বছরের কম বয়সী মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক পকসো আইনে অপরাধমূলক কাজ।”

২৭ বছরের এক যুবক তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও পকসো মামলা খারিজের দাবিতে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি দাবি করেন, ১৭ বছরের কিশোরী তাঁর স্ত্রী। মুসলিম পার্সোনাল ল মেনে বিয়ে করেছেন। তাই, তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও পকসো মামলা খারিজ করা হোক। প্রসঙ্গত, মুসলিম পার্সোনাল ল অনুসারে, কোনও মেয়ে ১৫ বছরের হলে তাকে প্রাপ্তবয়স্ক ধরা হয়। সেক্ষেত্রে তাকে বিবাহ করা যেতে পারে।

কিন্তু, কেরল হাইকোর্টের বিচারপতি জোবিন সেবাস্টিয়ান IPC ৩৭৬ ধারার উল্লেখ করেন। যেখানে বলা হয়েছে, নির্যাতিতা স্ত্রী হলেও তার বয়স ১৫ থেকে ১৮ বছর হলে IPC ৩৭৬ ধারায় ধর্ষণের অভিযোগে বিচার হবে। ফলে আবেদনকারীর আবেদন খারিজ করে দেয় কেরল হাইকোর্ট। রায় দেয়, ১৮ বছরের কম বয়সী স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কও পকসো ধারায় বিচার হবে।

জানা গিয়েছে, ২০২১ সালে ১৭ বছরের ওই কিশোরীর বিয়ে হয়েছিল। সেই বিয়েতে দুই পরিবারই উপস্থিত ছিল। অভিযোগ, ওই কিশোরীকে নতুন পোশাক কিনে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। তাকে কার্যত অপহরণ করে অভিযুক্তের বাড়ি নিয়ে যাওয়া হয়। কিশোরী বারবার আবেদন জানিয়েছিল, সে অভিযুক্তের মায়ের সঙ্গে ঘুমাবে। কিন্তু, জোর করে তাকে অভিযুক্তের ঘরে ঢোকানো হয়। অভিযোগ, ওই কিশোরীকে টানা ৪ দিন ধর্ষণ করা হয়। কিশোরীর পরিবারও এতে বাধা দেয়নি। এদিন বিচারপতি স্পষ্ট করে দেন, একজন অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন সম্পর্কের ক্ষেত্রে বিবাহকে হাতিয়ার করা যায় না। বিবাহ হলেও পকসো আইনের আওতায় পড়তে হবে।

Follow Us