AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sidhu Moose wala: ভরল খালি হয়ে যাওয়া কোল, জন্ম নিল সিধু মুসেওয়ালার ভাই

Sidhu Moose wala: প্রয়াত পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার বাবা বলকৌর সিং (৬০) ইন্সটাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি বলেন, "লক্ষাধিক মানুষ যারা শুভদীপকে ভালবাসতেন, তাদের আশীর্বাদে ঈশ্বর শুভর ছোট ভাই এসেছে।"

Sidhu Moose wala: ভরল খালি হয়ে যাওয়া কোল, জন্ম নিল সিধু মুসেওয়ালার ভাই
সিধু মুসেওয়ালা।Image Credit: Instagram
| Updated on: Mar 17, 2024 | 11:41 AM
Share

চণ্ডীগঢ়: গ্যাংস্টারের গুলিতে অকালে মৃত্যু হয়েছিল পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার। দুই বছর পর তাঁর পরিবারে অবশেষে এল খুশির হাওয়া। সন্তানের জন্ম দিলেন সিধু মুসেওয়ালার মা। শনিবার সিধু মুসেওয়ালার বাবা বলকৌর সিং নবজাতকের ছবি শেয়ার করেন ইন্সটাগ্রামে। ছবির পিছনে সিধু মুসেওয়ালার বাঁধিয়ে রাখা ছবিও দেখা যায়।

প্রয়াত পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার বাবা বলকৌর সিং (৬০) ইন্সটাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি বলেন, “লক্ষাধিক মানুষ যারা শুভদীপকে ভালবাসতেন, তাদের আশীর্বাদে ঈশ্বর শুভর ছোট ভাই এসেছে। ওয়াহে গুরুর আশীর্বাদে আমাদের পরিবার সুস্থ রয়েছে। সকল শুভাকাক্ষ্মীকে অশেষ ধন্যবাদ।”

প্রসঙ্গত, সিধু মুসেওয়ালার মা চরণ কৌর চলতি বছরেই আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণ করেন। নবজাতক সন্তানের নাম কী দিয়েছেন, তা এখনও জানানো হয়নি পরিবারের তরফে।

২০২২ সালের ২৯ মে পঞ্জাবের মানসা জেলায় খুন হন সিধু মুসেওয়ালা। গায়ক তথা রাজনীতিবিদ তাঁর দুই বন্ধুকে নিয়ে বেরিয়েছিলেন। আচমকাই আততায়ীরা তাঁর গাড়ির উপরে হামলা চালায়। গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলেও, দুষ্কৃতীদের গুলিতে ঝাঝরা হয়ে যান সিধু মুসেওয়ালা। ঘটনার পর কানাডায় বসবাসকারী ওয়ান্টেড গ্যাংস্টার গোল্ডি ব্রার এই হত্যার দায় স্বীকার করে নেন। পুলিশ এখনও গোল্ডি ব্রারের নাগাল পায়নি।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু