Leopard Video: বিয়েবাড়িতে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ, বর-কনে বন্দি গাড়িতে, আত্মারাম খাঁচা অতিথিদের
Viral Video: বিয়ের অনুষ্ঠানে চিতাবাঘ ঢুকে বেড়াতে দেখে কার্যত হার্টফেল হওয়ার জোগাড় অতিথিদের। যে যেদিকে পারল, ছুটে পালাল। অর্ধেক অতিথি পরিমরি করে বাইরে পালিয়ে গেলেন, কেউ আবার দোতলা থেকেই দিলেন ঝাঁপ।

লখনউ: বিয়েবাড়িতে ভর্তি অতিথি। সকলকে স্বাগত জানাচ্ছিলেন বর-কনে। হঠাৎ ঢুকে পড়ল অনাকাঙ্খিত এক অতিথি। তাঁকে দেখেই তো আত্মারাম খাঁচা সকলের। সেই অতিথিকে তাড়াবে কী, তখন নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত সকলে। ভয়ে পালালেন বর-কনেও। কে সেই অতিথি জানেন? চিতাবাঘ।
উত্তর প্রদেশের লখনউতে বুদ্ধেশ্বর রিং রোডে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গতকাল, বুধবার রাত ১১টা নাগাদ ঢুকে পড়ে একটি চিতাবাঘ।
दूल्हा, दुल्हन और तेंदुआ तीनों सुरक्षित शादी संपन्न…. #lucknow #Lucknowdiaries #leopard #leopardattack #wildlife #lucknowcity pic.twitter.com/Uc4gDdjwk9
— Sumit Kumar (@skphotography68) February 13, 2025
বিয়ের অনুষ্ঠানে চিতাবাঘ ঢুকে বেড়াতে দেখে কার্যত হার্টফেল হওয়ার জোগাড় অতিথিদের। যে যেদিকে পারল, ছুটে পালাল। অর্ধেক অতিথি পরিমরি করে বাইরে পালিয়ে গেলেন, কেউ আবার দোতলা থেকেই দিলেন ঝাঁপ। বর-কনেও আতঙ্কিত হয়ে পালিয়ে যান এবং গাড়ির ভিতরে ঢুকে দরজা লক করে দেন।
Lucknow: A Leopard enteres wedding venue. pic.twitter.com/67wygaXZge
— Smriti Sharma (@SmritiSharma_) February 13, 2025
Crazy visuals from Lucknow, UP where a leopard gatecrashed a wedding at a marriage lawn. A team of forest dept and local police, trying to contain the situation, was caught off guard with two consecutive attacks by the leopard which snatched a rifle. pic.twitter.com/ehfuBvcC51
— Piyush Rai (@Benarasiyaa) February 12, 2025
চিতাবাঘকে ধরতে পুলিশ ও বন বিভাগে খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে অনুষ্ঠানবাড়ির দোতলায় একটি ঘরের কোণে চিতাবাঘটিকে লুকিয়ে থাকতে দেখে। কিন্তু তাকে ধরতে গেলেই হামলা করে বনকর্মীদের উপরে। মুকাদ্দর আলি নামক এক বনকর্মীর হাত রক্তাক্ত করে দেয় চিতাবাঘ। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় শেষে ভোর সাড়ে তিনটে নাগাদ চিতাবাঘটিকে ধরা হয়।

