Uttar Pradesh Lok Sabha Election Results 2024: ‘গৃহবন্দি করে রাখা হয়েছে কর্মীদের’, চাঞ্চল্যকর দাবি অখিলেশের

Lok Sabha Election Results 2024: আজ, ৪ জুন ভোটগণনা। তার আগেই, রবিবার রাতে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির অখিলেশ যাদব দাবি করেন, বিরোধী দলের কর্মীদের জোর করে গৃহবন্দি করে রাখা হয়েছে, যাতে তারা ভোট গণনায় অংশ নিতে না পারেন।

Uttar Pradesh Lok Sabha Election Results 2024: গৃহবন্দি করে রাখা হয়েছে কর্মীদের, চাঞ্চল্যকর দাবি অখিলেশের
অখিলেশ যাদব।Image Credit source: PTI

|

Jun 04, 2024 | 6:53 AM

লখনউ: ভোটের ফল প্রকাশের আগেই বড় দাবি অখিলেশ যাদবের। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের দাবি, বিরোধী দলের কর্মীদের গৃহবন্দি করে রাখা হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারদের অবিলম্বে অপসারণ করার দাবি জানিয়েছেন তিনি। অখিলেশের দাবি, মির্জাপুর, আজমগড় ও কনৌজ সহ একাধিক জেলায় সপা কর্মীদের গৃহবন্দি করে রাখা হয়েছে।

আজ, ৪ জুন ভোটগণনা। তার আগেই, রবিবার রাতে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির অখিলেশ যাদব দাবি করেন, বিরোধী দলের কর্মীদের জোর করে গৃহবন্দি করে রাখা হয়েছে, যাতে তারা ভোট গণনায় অংশ নিতে না পারেন। জেলাশাসক ও পুলিশ প্রশাসনই বেআইনিভাবে কর্মীদের আটকে রাখছেন। এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করার এবং গৃহবন্দি কর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

কনৌজের প্রার্থী অখিলেশ যাদব এক্স হ্য়ান্ডেলের পোস্টে সুপ্রিম কোর্ট, জাতীয় নির্বাচন কমিশনার, উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক ও পুলিশ প্রধানকে ট্যাগ করেই এই পোস্ট করেন। তিনি লেখেন, “যখন সমস্ত রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে কাজ করছে, তখন সরকার ও প্রশাসনেরও উচিত নয় এমন কোনও অনৈতিক কাজ করার, যা জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করে।”

পক্ষপাতদুষ্ট জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের অবিলম্বে  যেন অপসারণ করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা হয়, তার আর্জিও জানান সপা প্রধান অখিলেশ যাদব।

Follow Us