Rahul Gandhi: ২০১৯-র বদলা? শুরুতেই ঝোড়ো ইনিংস রাহুলের, ওয়েনাড-রায়বরেলি দুই কেন্দ্রেই এগিয়ে

Lok Sabha Election Results 2024: গণনার শুরুতেই দেখা যাচ্ছে, কেরলের ওয়েনাডে এগিয়ে রাহুল গান্ধী। পাশাপাশি উত্তর প্রদেশের রায়বরেলি আসন থেকেও এগিয়ে রয়েছেন তিনি।

Rahul Gandhi: ২০১৯-র বদলা? শুরুতেই ঝোড়ো ইনিংস রাহুলের, ওয়েনাড-রায়বরেলি দুই কেন্দ্রেই এগিয়ে
মা সনিয়া গান্ধীর সঙ্গে রাহুল গান্ধী। ফাইল ছবি।Image Credit source: PTI

|

Jun 04, 2024 | 8:35 AM

নয়া দিল্লি: কংগ্রেসের ‘যুবরাজ’ তিনি। লোকসভা নির্বাচনের লড়াইয়ে এবার জান-প্রাণ লড়িয়ে দিয়েছেন তিনি। আজ তাঁর ভাগ্যফল নির্ধারণের দিন। ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। আর গণনার শুরুতেই চমক।  রায়বরেলিতে এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাশাপাশি কেরলের ওয়েনাড থেকেও এগিয়ে তিনি।  

রাহুল গান্ধীর জন্য এবার লড়াই কঠিন। গতবারের মতো এবারও তিনি দুই লোকসভা আসনে লড়ছেন। ২০১৯ সালের নির্বাচনে কেরলের ওয়েনাডের পাশাপাশি উত্তর প্রদেশের আমেঠী থেকেও লড়েছিলেন রাহুল গান্ধী। ওয়েনাড থেকে জিতলেও, আমেঠীতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল গান্ধী। এইবারের নির্বাচনে তাই রাহুল আর ঝুঁকি নেননি। আমেঠীর বদলে এবার তাঁর মায়ের আসন তথা কংগ্রেসের আরেক গড়, রায়বরেলি থেকে লড়েছেন তিনি।

ওয়েনাডের থেকেও সকলের নজর রায়বেলির দিকেই। কংগ্রেসের ‘রাজপুত্র’ এই আসন থেকে জিতবেন কিনা, তা জানতে মুখিয়ে সবাই। গণনার শুরুতেই দেখা যাচ্ছে, কেরলের ওয়েনাডে এগিয়ে রাহুল গান্ধী। পাশাপাশি উত্তর প্রদেশের রায়বরেলি আসন থেকেও এগিয়ে রয়েছেন তিনি।

বেলা যত গড়াবে, ততই স্পষ্ট হবে ভোটের ফল। তবে যদি দুই কেন্দ্রেই জিতে যান রাহুল, তবে ২০১৯ সালে হারের বদলা নিতে পারবেন কংগ্রেসের বিদায়ী সাংসদ। ওয়েনাড নাকি রায়বরেলি- কোন আসনের সাংসদ থাকবেন, তা বেছে নেওয়ার চ্য়ালেঞ্জও থাকবে রাহুলের সামনে।

Follow Us