AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raebareli Loksabha Election Result 2024: রাহুলের কাছে পরাজয় স্বীকার করে নিলেন রায়বরেলির বিজেপি প্রার্থী

Raebareli Loksabha Election Result: রায়বরেলির গত কয়েকবারের সাংসদ সনিয়া গান্ধী এবারে ওই আসন ছেড়ে দিয়ে রাজ্যসভায় গিয়েছেন। ফলে এবারে এই আসনে প্রার্থী হন সনিয়া-তনয়। কেবল রায়বরেলি নয়, গতবারের জয়ী কেন্দ্র ওয়ানাডেও প্রার্থী হয়েছেন রাহুল। আর দুটি কেন্দ্রেই ব্যাপকহারে জনসমর্থন পেয়েছেন তিনি।

Raebareli Loksabha Election Result 2024: রাহুলের কাছে পরাজয় স্বীকার করে নিলেন রায়বরেলির বিজেপি প্রার্থী
রায়বরেলির বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং ও কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী।
| Updated on: Jun 04, 2024 | 1:54 PM
Share

রায়বরেলি: মায়ের গড়ে জয় ছেলের। কংগ্রেসের গড় হলেও রায়বরেলি কেন্দ্র থেকে এবারেই প্রথম প্রার্থী হন রাহুল গান্ধী। তবে প্রথমবার হলেও রায়বরেলির মানুষ তাঁকে খালি হাতে ফেরালেন না। বিপুল ভোটে জয় পেলেন রাগা। জনাদেশ মেনে গণনা শেষ হওয়ার আগেই পরাজয় স্বীকার করে নিলেন রায়বরেলির বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং।

দুপুর ১টা পর্যন্ত গণনা অনুযায়ী, রায়বরেলি কেন্দ্রে ৪ লক্ষের বেশি ভোট পেয়েছেন রাহুল গান্ধী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দীনেশ প্রতাপ সিং। তাঁর থেকে এখনও পর্যন্ত ২ লক্ষ ২২ হাজার ২১৯ ভোটে এগিয়ে রয়েছেন রাহুল। ভোট গণনা এখনও শেষ হয়নি। তবে রাহুল গান্ধীর জয় একপ্রকার নিশ্চিত। আর তাই নির্বাচন কমিশনের তরফে ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিলেন বিজেপি প্রার্থী।

ভোটে পরাজিত হলেও রায়বরেলির মানুষের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন দীনেশ প্রতাপ সিং। রাহুল গান্ধীর কাছে পরাজয় স্বীকার করে ফেসবুক পোস্টে তিনি রায়বরেলির মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, সিদ্ধান্ত আমাদের হাতে নেই। আমি রায়বরেলির মানুষের জন্য মহানুভবতা নিয়ে ও কঠোর পরিশ্রম করেছি। যদি আমার ভাবনায়, কথায় এবং কোনও কাজে কেউ আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। তাঁকে সমর্থন দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন দীনেশ প্রতাপ। একইসঙ্গে কংগ্রেস নেতা-কর্মীরা নির্বাচনের জন্য কঠোর পরিশ্রম করেছেন বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রায়বরেলির গত কয়েকবারের সাংসদ সনিয়া গান্ধী এবারে ওই আসন ছেড়ে দিয়ে রাজ্যসভায় গিয়েছেন। ফলে এবারে এই আসনে প্রার্থী হন সনিয়া-তনয়। কেবল রায়বরেলি নয়, গতবারের জয়ী কেন্দ্র ওয়ানাডেও প্রার্থী হয়েছেন রাহুল। আর দুটি কেন্দ্রেই ব্যাপকহারে জনসমর্থন পেয়েছেন তিনি।

Follow Us